By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বরিশালে ডেঙ্গুর চিকিৎসা ব্যয়ে অসহনীয় চাপে নিম্নবিত্তরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বরিশালে ডেঙ্গুর চিকিৎসা ব্যয়ে অসহনীয় চাপে নিম্নবিত্তরা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বরিশালে ডেঙ্গুর চিকিৎসা ব্যয়ে অসহনীয় চাপে নিম্নবিত্তরা

Last updated: 2023/08/19 at 12:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : প্রায় দুই সপ্তাহ আগে দিনমজুর মনিরুল ইসলামের স্ত্রী মুন্নী আকতার (২৪) গ্রামের বাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েক দিনে ১৫ হাজার টাকার বেশি খরচ হয়ে যায়। এরই মধ্যে মুন্নীর রক্তের অণুচক্রিকা (প্লাটিলেট) কমে ২৫ হাজারে নামে। ১৩ আগস্ট স্ত্রীকে নিয়ে আসেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁর স্ত্রী এখনো সেখানে চিকিৎসাধীন। ওষুধ ও চিকিৎসার খরচ চালানো নিয়ে তিনি চাপের মধ্যে আছেন। মনিরুল ইসলামের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একটি গ্রামে। তিনি ঢাকার একটি করাতকলে শ্রমিকের কাজ করেন। তাঁর স্ত্রী থাকেন গ্রামের বাড়িতে। সরকারি এই হাসপাতালে আসার পর গত চার দিনে ওষুধ, স্যালাইন, টেস্ট করাতে গিয়ে মনিরুলের আরও ১০ হাজার টাকা খরচ হয়ে গেছে। এখনো মুন্নী পুরোপুরি সুস্থ নন। তবে গত বৃহস্পতিবার তাঁর প্লাটিলেট বেড়ে ৫৫ হাজার হয়েছে। শয্যায় জায়গা না থাকায় মেঝেতে রেখে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্প্রতি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে

গত বৃহস্পতিবার দুপুরে আলাপকালে মনিরুল ইসলাম বলছিলেন, সরকারি হাসপাতাল থেকে তিনটি স্যালাইন, প্যারাসিটামল ও গ্যাস্ট্রিকের ওষুধ পেয়েছেন। অন্য সবকিছু বাইরে থেকে কিনতে হয়েছে। তিনি অল্প আয়ের মানুষ। স্ত্রীর ডেঙ্গুর চিকিৎসা করাতে গিয়ে এখন পর্যন্ত তাঁর ২৫ হাজারের বেশি টাকা চলে গেছে। ধারদেনা ও আত্মীয়স্বজনের সহায়তায় এই ব্যয় নির্বাহ করতে হয়েছে। সরকারি হাসপাতালে এসেও এত চিকিৎসা ব্যয় অসহনীয়।

শুধু মনিরুল নন, তার মতো গরিব ও নিম্নবিত্ত পরিবারের লোকজনকে ডেঙ্গু রোগের চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসা ব্যয় মেটাতে তাঁরা অসহনীয় চাপের মধ্যে আছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, হাসপাতাল থেকে মূলত প্যারাসিটামল–জাতীয় ওষুধ ছাড়া এখন আর তেমন কিছু রোগীদের মেলে না। স্যালাইন থেকে শুরু করে অন্য সব ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী রুবিনা আক্তার (৩৫) সাত দিন ধরে এই হাসপাতালে ভর্তি। শাহাদাত জানালেন, সাত দিনে তার ১২ হাজার টাকা খরচ হয়ে গেছে। প্রতিদিন দু’টি করে ইনজেকশন দিতে হচ্ছে। প্রতিটির দাম ৭০০ টাকা। ডেঙ্গু চিকিৎসা যে এত ব্যয়বহুল আগে জানতেন না। সরকারি হাসপাতালেই এ অবস্থা, সেখানে বেসরকারি হাসপাতালের অবস্থা বলার অপেক্ষা রাখে না।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক এস এম মনিরুজ্জামান বলেন, হাসপাতালে স্যালাইনের কোনো সংকট নেই। এখন যে রোগী নতুন ভর্তি হন, তিনি ওই দিন স্যালাইন পান না। এর পরদিন থেকে পান। তবে হাসপাতালে সব ওষুধের সরবরাহ নেই। যা আছে, সেগুলো রোগীদের বিনা মূল্যে দেওয়া হয়। চিকিৎসা ব্যয়ের ব্যাপারে তিনি বলেন, এটা জাতীয়ভাবে সিদ্ধান্তের ব্যাপার। সরকার প্রতিবছরই চিকিৎসা খাতে বরাদ্দ বাড়াচ্ছে। এটা সহনীয় পর্যায়ে আনতে সময় লাগবে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘আগের কয়েক বছর আমরা দেখেছি, বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের ঢাকাসহ বড় শহরে ভ্রমণের ইতিহাস ছিল। এবার শুরুতে তা থাকলেও জুলাই থেকে স্থানীয়ভাবে আক্রান্ত হওয়া রোগীরাই হাসপাতালে আসছেন। চলতি মাসে আক্রান্ত ও মৃত্যু ভয়াবহ আকার ধারণ করেছে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট August 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইলিশে সয়লাব বরিশালের মৎস্য আড়ত
Next Article নগরীর চাঁনমারী থেকে অস্ত্র-গুলিসহ আটক ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানের শিক্ষা

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

নতুন সরকারের কাছে সাতক্ষীরাবাসীর ও চাওয়া পাওয়া

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago
জাতীয়

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি বিরোধীদলীয় চিফ হুইপের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?