By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাগেরহাটে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > বাগেরহাটে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন
Uncategorized

বাগেরহাটে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন

Last updated: 2020/09/12 at 12:48 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 6 years ago
Share
SHARE

বাগেরহাটের মোড়েলগঞ্জের মধ্যে চিংড়াখালী গ্রামে জমি জমা নিয়ে পূর্ব শক্রতার কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে রাতের আধারে নিজের পরিত্যক্ত ঘরে আগুন লাগিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির করার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, মোড়েলগঞ্জের মধ্যে চিংড়াখালী গ্রামের সাবেক ইউপি সদস্য আবুয়াল হাওলাদারের পুত্র রাজুর সাথে পার্শ্ববর্তী মামলাবাজ আ: আজিজ হাওলাদারের সাথে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছে। এবিষয়ে প্রতিকার পাওয়ার জন্য রাজু হাওলাদার আজিজের বাড়ির ভিতর ২২শতক জমি ফিরে পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। কিন্তু অভিযোগের নোটিশ পাওয়ার পর আজিজ পরিষদে উপস্থিত না হয়ে বাগেরহাট ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মিথ্যা ১০৭/১১৭ ধারার মামলা করেন। ইউনিয়ন পরিষদের মাধ্যমে ০৯.০৯.২০২০ তারিখ শালিশ এর পুনরায় নোটিশ পাওয়ার পর গত মঙ্গলবার দিনগত গভীর রাতে আজিজের একটি পরিত্যক্ত ঘরে আগুন ধরিয়ে দিয়ে রাজুদের নামে মোড়েলগঞ্জ থানায় একটি অভিযোগ দেন আ: আজিজ। সকালে থানা থেকে পুলিশ এলে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পরে। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী নারকেলবাড়ীয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে ইউনিয়ন পরিষদের সামনে এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আজিজ এলাকার একটি চিহ্নিত দালাল, মামলাবাজ, ভূমিদস্যু। সে ইতিপূর্বে এভাবে নিজে ঘরে আগুন দিয়ে ছত্তার শেখের পুত্র নুরুল ইসলাম কাছ থেকে শালিশের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। আবার একইভাবে রাতে পরিত্যক্ত ঘরে নিজে আগুন দিয়ে লোক মারফত রাজুকে জায়গার দাবি ছাড়তে বলছে। আজিজের মিথ্যা মামলা করে সাধারণ মানুষকে হয়রানী করা এই অন্যায় আমরা আর মেনে নেবেনা।

বক্তারা অবিলম্বে মোড়েলগঞ্জ থানায় রাজুর বিরুদ্ধে যে মিথ্যা ঘর পোড়ানোর অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে তা প্রত্যাহারের দাবি জানান। একই সাথে তদন্ত পূর্বক আজিজ গংদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

স্থানীয় ইউপি সদস্য সোহেল খার সভাপতিত্বে ও মো: ইব্রাহিম শেখ এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, ইউপি সদস্য শহিদুল ইসলাম, মো: আক্কাস আলী, মো: লিন্টু বক্স, লাভলু হাওলাদার প্রমুখ।

রাজু হাওলাদার বলেন, থানায় যে পিটিশন দিয়েছেন থানা পুলিশের কাছে সেটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি বলেন আমি এমন কোন ঘটনার সাথে জড়িত থাকলে স্থানীয়রা দেখবে। তিনি এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত আজিজ হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, রাতে ঘর পোড়াতে আমার স্ত্রী দেখেছে। তবে রাজু আমার প্রতিপক্ষ সেকারণে তার বিরুদ্ধে থানায় মামলা দিয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আক্কাস বুলু বলেন, আজিজ একজন মামলাবাজ, তার বাড়ির ভিতরে রাজুর জায়গা রয়েছে। যে কারণে রাজু পরিষদে মামলা করেছে। আজিজ পরিষদে উপস্থিত না হয়ে এধরনের কাল্পনিক অভিযোগসহ  চলছাতুরীর আশ্রয় নিচ্ছে। মোড়েলগঞ্জ থানার এস,আই মেহেদী জানান, অভিযোগের বিষয়টি তদন্তধীন আছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 12, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দুই বছর পূর্তি
Next Article শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু, বাকরুদ্ধ মা

By Correspondent 3 days ago
Uncategorized

মঠবাড়িয়ায় কৃষক-কৃষাণীদে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 5 days ago
Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?