By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাজারে আলুর দাম কমতে শুরু করেছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বাজারে আলুর দাম কমতে শুরু করেছে
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাজারে আলুর দাম কমতে শুরু করেছে

Last updated: 2024/02/04 at 8:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আবারো আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। এরই মধ্যে আমদানীকৃত আলু দেশে প্রবেশ করতেও শুরু করেছে। পুনরায় আমদানির খবরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার বাজারে এরই মধ্যে দাম কমতে শুরু করেছে কৃষিপণ্যটির। নিম্নমুখী হলেও বাজারে আলুর দাম এখনো অন্যান্য বছরের এমন সময়ের চেয়ে বেশি। বাজারসংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক মাসে আলুর বাজার পরিস্থিতি ছিল অস্বাভাবিক। এ দাম আরো আগেই কমার কথা ছিল। আগাম জাতের আলুর উত্তোলনও এরই মধ্যে শেষ হয়েছে। এক দফায় পণ্যটির আমদানিও হয়েছে কিছুদিন। তার পরও কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না আলুর বাজার।
এ সম্পর্কে হিমাগার মালিক ও পাইকারি ব্যবসায়ীদের বক্তব্য হলো গত বছর দেশে আলুর উৎপাদন হয়েছে প্রত্যাশার চেয়ে কম। আবার চলতি বছরও বিরূপ আচরণ করছে আবহাওয়া। ফসলে রোগ-বালাইয়ের আক্রমণও হয়েছে তুলনামূলক বেশি। মূলত এসব কারণেই নানা পদক্ষেপ সত্ত্বেও বাজারকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
তবে সর্বশেষ আমদানির খবরে বাজারে আবারো দাম কমতে শুরু করেছে কৃষিপণ্যটির। পাইকারি বাজারে দুদিনের ব্যবধানে আলুর দাম কমেছে কেজিতে অন্তত ৬-৮ টাকা। বর্তমানে পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০-২২ টাকায়। এ দাম দুদিন আগেও ছিল ২৮-৩০ টাকা। খুচরা পর্যায়ে পণ্যটির দাম নিম্নমুখী হলেও তা পাইকারির তুলনায় বেশ শ্লথ। বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, এখানে মানভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৪৫-৫০ টাকা।
ব্যবসায়ী শামসুল ইসলাম বলেন, ‘আমদানির খবরে দাম কমছে। এখন পাইকারিতে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০-২২ টাকায়। দাম কমেছে কেজিতে প্রায় ৮ টাকা। ভারত থেকে এরই মধ্যে আলু আসতে শুরু করেছে। সামনে দাম আরো কমতে পারে।’
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আলু আমদানির অনুমতি দেয়া হয়। সেদিন বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৯৪ হাজার টন আলু আমদানির অনুমতি দেয়া হয়। এসব আলু আমদানিতে ব্যবহৃত স্থলবন্দরগুলোর অন্যতম হিলি। গতকালই এখান দিয়ে চারটি ট্রাকে করে আমদানীকৃত ১০০ টন আলু দেশে প্রবেশ করেছে।
বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘এখান দিয়ে সর্বশেষ আলু আমদানি হয়েছিল গত বছরের ১৪ ডিসেম্বর। এর পর তা বন্ধ ছিল দেড় মাসের বেশি সময়। এখন আবার হিলি স্থলবন্দর দিয়ে কৃষিপণ্যটির আমদানি শুরু হয়েছে।’
স্থলবন্দরটি ব্যবহার করে আলু আমদানি করা ব্যবসায়ীদের অন্যতম শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘দেশে এখন আলুর মৌসুম চলছে। বিভিন্ন স্থানে বাজারে নতুন আলু উঠছে। এর পরও দাম না কমে উল্টো বাড়তির দিকে ছিল। সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি দাম নিয়ন্ত্রণে রাখতে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। ভারত থেকে আলু আমদানির ফলে দেশী কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন না। তবে মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেট ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন বলে মনে করছি।’
হিলি স্থলবন্দর এলাকার বাজারগুলোয় এরই মধ্যে আলুর দাম কমতে শুরু করেছে। বর্তমানে এখানে খুচরা পর্যায়ে প্রতি কেজি সাদা আলু বিক্রি হচ্ছে ২২-২৫ টাকায়। আর লাল আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০ টাকায়। যদিও দুদিন আগেও এখানে সাদা আলু বিক্রি হয়েছে কেজিপ্রতি ৩৫ টাকায়। আর লাল আলুর দাম ছিল কেজি ৪০ টাকা।

শুল্ক হ্রাস করা হলে এ আলুর আমদানি আরো বেড়ে যাওয়ার পাশাপাশি দাম আরো কমবে বলে মনে করছেন স্থলবন্দরটিতে আলু খালাসের সঙ্গে জড়িত সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা। তাদের অন্যতম আহমেদ কবির বাবু বলেন, ‘ভারত থেকে এখন প্রতি টন আলু ১৫০ ডলারে আমদানি করা হচ্ছে। আর দেশে আলুর শুল্ক পরিশোধে আমদানিকারকদের ব্যয় হচ্ছে কেজিতে ৭ টাকা। আমদানির খবরে আলুর দাম কোনো কোনো জায়গায় কেজিতে ১০-১২ টাকা করে কমেছে বলে জানা গেছে। তবে কৃষিপণ্যটির ওপর আরোপিত শুল্ক কিছুটা কমানো হলে আমদানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর আলুর আবাদ হয়েছে সাড়ে চার লাখ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ১ কোটি ১৬ লাখ টন। এর মধ্যে উচ্চফলনশীল (উফশী) আলু আবাদ করা হয়েছে ৩ লাখ ৯৩ হাজার হেক্টর জমিতে। আর স্থানীয় আলু আবাদ করা হয়েছে ৫৬ হাজার ৫০৫ হেক্টর জমিতে।
প্রসঙ্গত, দেশের বাজারে আলুর দামে অস্থিরতা দেখা দিলে গত বছরের ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেয় সরকার। ২ নভেম্বর থেকে হিলি স্থলবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়। দুই দফায় মেয়াদ বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত এ আমদানির সময়সীমা নির্ধারণ করা হয়। পরে আমদানিতে অনুমোদিত সময়সীমা শেষ হয়ে যাওয়ায় ১৫ ডিসেম্বর থেকে আমদানি বন্ধ হয়ে যায়।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অর্থ মন্ত্রণালয়ের সংস্কার চায় আইএমএফ
Next Article ব্লক মার্কেটে ৪২ কোটি টাকা লেনদেন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 7 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?