By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিএনপি এ দেশের গণতন্ত্র বিকাশের প্রধান অন্তরায় : শ্রম প্রতিমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > বিএনপি এ দেশের গণতন্ত্র বিকাশের প্রধান অন্তরায় : শ্রম প্রতিমন্ত্রী
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

বিএনপি এ দেশের গণতন্ত্র বিকাশের প্রধান অন্তরায় : শ্রম প্রতিমন্ত্রী

Last updated: 2023/09/01 at 2:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

৪নং ওয়ার্ড আওয়ামী লীগের শোকসভা

জন্মভূমি রিপোর্ট : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, বিএনপি এ দেশের গণতন্ত্র বিকাশের প্রধান অন্তরায়। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন সামরিক স্বৈরশাসক। বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর খুনি জিয়া দেশের গণতন্ত্রকে হত্যা করেছিলো। স্বৈরাচার জিয়াউর রহমান অবৈধভাবে সেনাপ্রধান, প্রধান সামরিক আইন কর্মকর্তা ও রাষ্ট্রপতির পদ দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ১৯৭৭ সালে হ্যাঁ-না ভোটের নামে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল। জিয়ার গণতন্ত্র ছিল কারফিউ মার্কা গণতন্ত্র। তিনি বলেন, জিয়ার পদাঙ্ক অনুসরণ করে বিএনপি মাগুরা ও মিরপুর মার্কা উপ-নির্বাচন, ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন প্রহসনের নির্বাচন জাতিকে উপহার দিয়েছিল। বিএনপির গণতন্ত্রবিরোধী রাজনীতির কারণেই এদেশের গণতান্ত্রিক অভিযাত্রা বারবার হোঁচট খেয়েছে। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়ন ও গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার গণতন্ত্রকে ক্রমান্বয়ে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোটাধিকার সুরক্ষা দেয়ার লক্ষ্যে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তিনি দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে  আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, মো. আশরাফুল ইসলাম, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ সৈয়দ আলী, মোজাম্মেল হক হাওলাদার ও বীর মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুর রউফ মোড়ল। দৌলতপুর থানা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ ও ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামানের পরিচালনায় উপস্থিত ছিলেন কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, মেহেদী মোড়ল, বাচ্চু মোড়ল, এ্যাড. মোফাজ্জেল বন্দ, রিপন হাওলাদার, শেখ জিহাদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চীন-আমেরিকা আমাদের স্বাধীনতার বিরোধীতা করেও কিছু করতে পারেনি : কেসিসি মেয়র
Next Article কেজি থেকে পোয়ায় নেমেছে পেঁয়াজ-কাঁচা ঝালের বেচা-কেনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 3 hours ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 3 hours ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?