By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিদিশা-এরিক ঘিরে জাপায় নতুন বিতর্ক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিদিশা-এরিক ঘিরে জাপায় নতুন বিতর্ক
জাতীয়রাজনীতি

বিদিশা-এরিক ঘিরে জাপায় নতুন বিতর্ক

Last updated: 2021/07/16 at 6:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE


জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেছেন । কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছে না দলটির। নতুন বিতর্ক এখন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক ও সন্তান এরিককে ঘিরে। ২০১৪ সাল থেকে জাতীয় সংসদে বিরোধী দলের আসনে জাপা। এরশাদ জমানায় (বেঁচে থাকা পর্যন্ত) তাকে এবং জাপাকে ঘিরে নানা নাটকীয়তা দেখেছে দেশবাসী। জাপা ভেঙে কয়েক ভাগ হয়েছে। সম্পর্ক করে বিয়ে করা স্ত্রী বিদিশার সঙ্গে ছাড়াছাড়ির দেড় দশক পেরিয়ে গেলেও এখনো আলোচনা-সমালোচনা চলছেই। ২০১৪ সালের নির্বাচনে জাপার অংশগ্রহণ করা না করা নিয়ে এরশাদ এবং জাপার নাটকীয়তা হাস্যরসে রূপ নেয়। সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলা নিয়েও মানুষের মধ্যে হাসাহাসি হয়েছে। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের ফলাফলে এরশাদ বসেন বিরোধীদলীয় নেতার আসনে। তিনি বেঁচে থাকতেই নিজ গৃহেই (এরশাদ-রওশন-জিএম কাদের) দলের নেতৃত্ব নিয়ে টানাটানি ছিল প্রকাশ্য। এরশাদ মারা যাওয়ার পর জাপার নেতৃত্বে আছেন তারই ছোট ভাই জিএম কাদের। কিন্তু নাটকীয়তা বন্ধ হয়নি।

এরশাদ মারা যাওয়ার পরপরই পার্টির চেয়ারম্যান পদ ও সংসদে বিরোধী দলের নেতা হওয়া নিয়ে দেবর-ভাবীর (জিএম কাদের-রওশন) টানাটানি গড়িয়েছিল অনেক দূর। রংপুরে এরশাদ-রওশনপুত্র শাদকে এমপির পদ ছাড় এবং রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতার আসন দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান পদ নিষ্কণ্টক করেন জিএম কাদের। পার্টিতে রওশন এখন প্রধান উপদেষ্টা। তবে জিএম কাদেরই পার্টির সব কিছু সামলাচ্ছেন। ইতোমধ্যে তিনি মহাসচিব মসিউর রহমান রাঙাকে সরিয়ে সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে পুনর্বহাল করেছেন। দেবর-ভাবীর মধ্যে প্রকাশ্য গ্রুপিং এখন আর দেখা যায় না। রওশন অনুসারীদেরও আর আগের মতো প্রকাশ্যে জিএম কাদেরের বিরোধিতা করতে দেখা যায় না। এটাকে জিএম কাদেরের পলিসির সফলতা হিসেবেই দেখেন নেতাকর্মীরা।

পার্টিতে জিএম কাদেরের একক নেতৃত্ব যখন প্রতিষ্ঠিত ঠিক তখনই নতুন বিতর্ক সামনে এসেছে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে নিয়ে। জাপার নেতৃত্ব নিয়ে তার বিভিন্ন সময়ে দেয়া বক্তব্যে জিএম কাদের তো বটেই নেতাকর্মীরাও অস্বস্তিতে পড়েছেন। বিদিশা এক সময় জাপার প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৯৮ সালে একে-অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন এরশাদ ও বিদিশা। তাদের ঘরে একমাত্র সন্তান এরিক এরশাদ। ২০০৫ সালে এরশাদ-বিদিশার ছাড়াছাড়ি হয়। মোবাইল চুরির একটি মামলায় জেলও খেটেছেন বিদিশা। পার্টির প্রেসিডিয়ামের পদ থেকে সরিয়ে দেয়া হয় তাকে। এরপর থেকেই রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি। ব্যস্ত ছিলেন ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে। ২০১৯ সালের ১৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি এরশাদ মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার আগমুহূর্তে তিনি নিজ নামে গড়েছেন এরশাদ কল্যাণ ট্রাস্ট। যে ট্রাস্টের অধীনে দেয়া হয় এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাড়িসহ কয়েক কোটি টাকার সম্পদ।

এরশাদ মারা যাওয়ার পর ট্রাস্টের চেয়ারম্যান হন তারই পিএস খালেদ আখতার। তিনিও মারা যান কয়েক মাসের মাথায়। এরই মধ্যে মাতৃত্বের দাবি নিয়ে বারিধারার প্রেসিডেন্ট পার্কে ছেলে এরিকের কাছে চলে আসেন বিদিশা। এরশাদ কল্যাণ ট্রাস্টের মাধ্যমেই লালিত পালিত হচ্ছেন এরিক। বর্তমানে এই ট্রাস্টের চেয়ারম্যান জাপার প্রেসিডিয়াম সদস্য থেকে বাদ পড়া কাজী মামুনুর রশীদ। জাপা থেকে বাদ পড়া আরো কয়েকজন নেতাকে কাছে ভিড়িয়েছেন বিদিশা। জাপাতে আরেকটি বলয় তৈরির চেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে। আগামী দিনে এরিককে এরশাদের রাজনৈতিক উত্তরসূরি করার বিষয়েও গণমাধ্যমে কথা বলতে শুরু করেন বিদিশা। সমালোচনা করতে ছাড়ছেন না জাপা চেয়ারম্যান জিএম কাদেরকেও।

বছরখানেক আগে এরিককে নিয়ে রংপুরে এরশাদের কবর জিয়ারত করে রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা জানান বিদিশা। সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সাথে ‘গুড রিলেশন’ রাখারও চেষ্টা চালিয়ে যান। এরশাদ কল্যাণ ট্রাস্টসহ যেকোনো অনুষ্ঠানে রওশনকে উপস্থিত করার চেষ্টা চালান শুরু থেকেই। রওশন দীর্ঘদিন ধরে অসুস্থ। তবে বিদিশার অনুষ্ঠানগুলোতে দেখা গেছে রওশনপুত্র শাদ এরশাদকে। এরিক এবং শাদকে এরশাদের সন্তান হিসেবে জাপার রাজনীতিতে কাণ্ডারি হওয়ার আওয়াজ দিয়ে আসছেন বিদিশা। এদিকে দলের নেতাকর্মীরা মনে করছেন, বিদিশা এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী। জাপার রাজনীতিতে তার অংশগ্রহণ কিংবা এরশাদের উত্তরাধিকার হওয়ার কোনো সুযোগ নেই। তাই রওশন এবং শাদকে ঘনিষ্ঠতায় নিয়ে আসতে তিনি কৌশলী হয়েছেন। মূলত এরিকের উপর ভর করেই লক্ষ্যে পৌঁছতে কৌশলী ভূমিকায় বিদিশা।

জাপার রাজনীতিতে সক্রিয় হওয়ার আওয়াজ বিদিশার অনেক দিনের। এ জন্য তিনি সম্মিলিত জাতীয় জোট নামে কথিত একটি জোটও করেছেন। গত ২৬ জুন জাতীয় প্রেস ক্লাবে এই জোটের এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি নিজেই। হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জোটের শরিক বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস এই স্মরণ সভার আয়োজন করে। ব্যানারে তাকে ‘বিদিশা এরশাদ’ নামে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এরশাদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ। অনুষ্ঠানে রওশন এরশাদকে জাপার আজীবন চেয়ারম্যান হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, কিছু দিনের মধ্যেই এ ঘোষণা দেবেন তিনি। অন্যদিকে বিদিশা বলেন, এরশাদের পার্টিকে ‘কাদের পার্টি’ হতে দেবো না। এরশাদ-রওশন সংসারে সময় দেননি। সারা জীবন দেশের জন্য রাজনীতি করে গেছেন। আমরা রওশন এরশাদের সম্মান ফিরিয়ে দিতে চাই। এ বিষয়ে এরশাদ পরিবার ও পার্টির সিনিয়র নেতারা এক হয়েছে। তিনি বলেন, আমি আমার দুই ছেলে এরিক ও শাদকে নিয়ে সারা দেশে লাঙ্গল চাষ করব। তার এই বক্তব্য নিয়ে জাপার কোনো সিনিয়র নেতা প্রতিক্রিয়া জানাননি। তবে ভেতরে ভেতরে নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। জিএম কাদেরকে চ্যালেঞ্জ জানাতে সামনে এসেছেন এরশাদেরই এই সাবেক স্ত্রী।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 16, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article না ফেরার দেশে প্রফেসর বি. ক‌রিম
Next Article ডিজিটাল ঈদ শুভেচ্ছা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 7 hours ago
জাতীয়

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

By Tanvir 7 hours ago
জাতীয়

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ সংসদে পাস

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?