By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিরোধী দল হিসেবে সংসদে যাওয়ার ইঙ্গিত পিটিআইয়ের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > বিরোধী দল হিসেবে সংসদে যাওয়ার ইঙ্গিত পিটিআইয়ের
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

বিরোধী দল হিসেবে সংসদে যাওয়ার ইঙ্গিত পিটিআইয়ের

Last updated: 2024/02/12 at 12:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিরোধী দল হিসেবে সংসদে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে।

পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান রোববার (১২ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, নিজেদের অবস্থানের সঙ্গে আপস করার বদলে বিরোধী দল হিসেবে সংসদে যাবেন তারা।

ব্যারিস্টার গহর বলেছেন, আমাদের অবস্থানের সঙ্গে আপস করার বদলে আমরা বিরোধী আসনে বসাকে প্রাধান্য দেব এবং এ বিষয়ে আগামী এক-দুইদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

এছাড়া গহর দাবি করেছেন, এবারের নির্বাচনে অন্তত ৭০টি আসনের ফলাফল বিতর্কিতভাবে ঘোষণা করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে এগুলোর সমাধান করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়া পিটিআইয়ের সমর্থন নিয়ে নির্বাচিত হয়ে পরবর্তীতে নওয়াজ শরীফের মুসলিম লীগ-এন (পিএমএলএন)— এ যোগ দেওয়া ওয়াসিম কাদেরকে নিয়েও কথা বলেছেন ব্যারিস্টার গহর। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে তারা জানতে পেরেছেন এবং বিষয়টি দেখবেন। তবে ওয়াসিম কাদেরের সঙ্গে তাদের আপাতত কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছেন তিনি।

ব্যারিস্টার গহর বলেছেন, অন্য প্রার্থীদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। তারা আমাদের সঙ্গে রয়েছেন এবং থাকবেন। আমরা পূর্বে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে কিছু প্রার্থী তাদের অবস্থান পরিবর্তন করবেন। কিন্তু আমাদের ওয়াসিম কাদেরের ওপর আস্থা ছিল।

ওয়াসিম দলের কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু এক দলের সমর্থন নিয়ে আরেক দলে যোগ দেওয়ার বিষয়টি কোনো ভালো প্রথা নয়।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইমরান খানের পিটিআইয়ের নেতারা স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করে। স্বতন্ত্রের টিকিটে নির্বাচন করলেও জাতীয় পরিষদের নির্বাচনে তারা ৯৬টি আসনে জয়ী হয়েছে। অপরদিকে নওয়াজ শরীফের মুসলিম লীগ-এন (পিএমএলএন) পেয়েছে ৭৫টি আসন। আর তৃতীয় সর্বোচ্চ ৫৪টি আসন পেয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল রোববার রাতে পিএমএলএন এবং পিপিপির উচ্চ পর্যায়ের নেতারা বৈঠক করেছেন। এরপর তারা একটি যৌথ বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে দল দুটি জানিয়েছে, পাকিস্তানকে বাঁচাতে’ একসঙ্গে কাজ করবে তারা। এরমাধ্যমে ধারণা করা হচ্ছে, পিএমএলএন ও পিপিপি সরকার গঠনে হয়ত কোনো সমঝোতায় পৌঁছেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খোকসায় বাল্যবিবাহ নিরোধে মতবিনিময় সভা
Next Article আনসার বাহিনীকে স্মার্ট ও আধুনিক করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 2 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?