By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরির মূলহোতা গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরির মূলহোতা গ্রেফতার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরির মূলহোতা গ্রেফতার

Last updated: 2024/07/14 at 3:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ) দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরিকারী চক্রের মূলহোতা আবু জাফরকে (৩১) গ্রেফতার করেছে। গত শুক্রবার (১২ জুলাই) অভিযান চালিয়ে জাফরকে গ্রেফতার করা হয়। গত ২৬ মে তেজগাঁও থানায় এ বিষয়ে একটি মামলাও হয়। সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মীর শওকত আলী বাদী হয়ে মামলাটি করেন। সেই মামলায় জাফরকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডিবির ধারণা, এই চক্রের সঙ্গে আইটি বিশেষজ্ঞ জড়িত আছে। আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির একজন প্রাক্তন শিক্ষক ও অফিস সহকারীও জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে।

আজ রবিবার (১৪ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি জানান, জাফর প্রতারণা করে সিটি ইউনিভার্সিটি এবং আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির জাল সার্টিফিকেট তৈরি করে বিক্রি করত।

তিনি আরো জানান, জাফর ২০১১ সালে পাবনা ইসলামিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করার পর ঢাকায় এসে মিরপুরে গার্মেন্টসে চাকরি করতেন। পরে ২০২০ সালে গার্মেন্টেসের চাকুরি ছেড়ে দিয়ে শীতের সোয়েটার ও থ্রি-পিচ বিক্রি করতেন। এর মাঝে ২০২৩ সালে আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল কাইয়ুমের সঙ্গে পরিচয় হয় তার।

তখন থেকেই তিনি এনআইডি, পাসপোর্ট সংশোধন ও তৈরির কাজে লিপ্ত হন। ২০২৩ সালে পাশের গ্রামে তার বন্ধু মাসুদ জাল সার্টিফিকেট তৈরি করে বিক্রি করার প্রস্তাব দেন এবং দুইজন নকল সার্টিফিকেট বিক্রির কাজে জড়িয়ে পরেন। গত মে মাসের যেকোনো সময় সিটি ইউনির্ভাসিটির নকল সার্টিফিকেট অনলাইনে পরিচিত সুমন নামে এক ব্যক্তির মাধ্যমে তৈরি করে অনলাইনে পরিচিত বাড্ডা এলাকার অজ্ঞাত ব্যক্তির কাছে ১২ হাজার টাকায় বিক্রি করেন।

তিনি এবং তার বন্ধু মাসুদ আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির দুইটি নকল সার্টিফিকেট তৈরি করে অনলাইনে পরিচিত মালয়েশিয়া প্রবাসী দুইজন ব্যক্তির কাছে প্রতি সার্টিফিকেট ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকায় বিক্রি করেন। দি কুমিল্লা ইউনিভার্সিটির জাল সার্টিফিকেট নিজে প্রাইভেট চাকরির জন্য তৈরি করেন।

এছাড়াও তিনি ও তার বন্ধু মাসুদ মিলে শতাধিক নকল জাল সার্টিফিকেট বিভিন্ন অনলাইন গ্রুপে বিভিন্ন প্রাইভেট কম্পানিতে চাকরি প্রত্যাশীদের কাছে বিক্রি করতেন।

এ ঘটনায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ অভিযানে নেতৃত্ব দেন এবং জাফরকে গ্রেফতার করতে সক্ষম হন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা
Next Article গোয়ালন্দে চরমপন্থী নেতাকে পিটিয়ে হত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 44 seconds ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 4 minutes ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 6 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল সরকার

By Nayon Islam 14 minutes ago
অর্থনীতিজাতীয়

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

By Nayon Islam 16 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?