By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভারতে প্রতি মিনিটে করোনায় আক্রান্ত ২৪ জন, ঘণ্টায় মৃত্যু ২৮!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতে প্রতি মিনিটে করোনায় আক্রান্ত ২৪ জন, ঘণ্টায় মৃত্যু ২৮!
আন্তর্জাতিক

ভারতে প্রতি মিনিটে করোনায় আক্রান্ত ২৪ জন, ঘণ্টায় মৃত্যু ২৮!

Last updated: 2020/07/18 at 12:10 PM
করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

ভারতে লাগামহীনভাবে বাড়ছে মহামারি করোনা সংক্রমণ। প্রতি মুহূর্তে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্তের সংখ্যার সর্বশেষ পরিসংখ্যানে চোখ কপালে ওঠার জোগাড়। দেখা যাচ্ছে, প্রতি মিনিটে ২৪ জনেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন দেশটিতে। ভারতে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৫৬ জন। এই পরিসংখ্যান অনুযায়ী প্রতি মিনিটে দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ জনেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৬৮৭ জনের। মৃত্যুর এই পরিসংখ্যান ধরলে ভারতে প্রতি ঘণ্টায় ২৮ জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে করোনা আক্রান্ত হয়ে।

আক্রান্তের নিরিখে প্রতিদিনের রেকর্ড ভাঙছে আগের দিনের পরিসংখ্যান। যা নিয়ে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে গোটা ভারতজুড়ে। করোনার লাগামহীন বেড়ে চলা সংক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছেন বিশেষজ্ঞরাও। তাদের দাবি, আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে থাকলে আগামী সপ্তাহের শুরু থেকেই প্রতিদিন ৫০ হাজার জন করে করোনা সংক্রমিত হতে পারেন। সব মিলিয়ে উদ্বেগ এবার চরমে উঠেছে।

ভারতে করোনার সর্বাধিক সংক্রমণ মহারাষ্ট্রে। মারাঠাভূমে শুক্রবার সকাল পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৮৪ হাজার ২৮১ জনে দাঁড়িয়েছে। মহারাষ্ট্রে করোনায় মৃত্যু বেড়ে হয়েছে ১১ হাজার ১৯৪ জন। সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৫৬ হাজার ৩৬৯ জন। তামিলনাড়ুতে করোনায় মৃত বেড়ে ২ হাজার ২৩৬ জন হয়েছে।

দিল্লিতেও মাত্রাছাড়া সংক্রমণ। রাজধানীতে শুক্রবার সকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ১৮ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। দিল্লিতে করোনায় মৃত্যু বেড়ে হয়েছে ৩ হাজার ৫৪৫ জন। উত্তরপ্রদেশেও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় নতুন করে সেখানে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬১ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩ হাজার ৪৪৪ জন। করোনায় উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৪৬ জন। সূত্র : কলকাতা ২৪।

করেস্পন্ডেন্ট July 18, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রাষ্ট্রপতির ছোট ভাই আবদুল হাইয়ের ইন্তেকাল
Next Article যুক্তরাষ্ট্রে একদিনেই ৭৭ হাজার মানুষ করোনা আক্রান্ত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনা

ডুমুরিয়ার সাত হাত লম্বা কচু দেশ পেরিয়ে যাচ্ছে কোরিয়ায়

By জন্মভূমি ডেস্ক 23 minutes ago
খুলনা

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার পুনঃতদন্ত দাবি কেইউজের

By জন্মভূমি ডেস্ক 31 minutes ago
চুয়াডাঙ্গা

জীবননগরে সেনা হেফাজতে মৃত্যুবরণ করা বিএনপি নেতার দাফন সম্পন্ন

By জন্মভূমি ডেস্ক 38 minutes ago

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০

By জন্মভূমি ডেস্ক 23 hours ago
আন্তর্জাতিক

চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২

By জন্মভূমি ডেস্ক 23 hours ago
আন্তর্জাতিক

গাজা গণহত্যায় অস্ত্র-অর্থ দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত

By জন্মভূমি ডেস্ক 23 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?