By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভৈরব নদে অপরিকল্পিত ব্রীজ নির্মাণ বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > ভৈরব নদে অপরিকল্পিত ব্রীজ নির্মাণ বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

ভৈরব নদে অপরিকল্পিত ব্রীজ নির্মাণ বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন

Last updated: 2024/02/20 at 3:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে যশোরের ভৈরব নদে অপরিকল্পিত ব্রীজ নির্মাণ বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভৈরবনাথ সংস্কার আন্দোলনের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাবির পক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন,ভৈরব নদ যশোর অঞ্চলের অন্যতম নদী। ব্রিটিশ আমল থেকে এই নদের উপরে অত্যাচার চলছে। নদের মুখে নির্মাণ করা হয়েছে দর্শনা চিনিকল। এছাড়া অপরিকল্পিত ৫২ টি ব্রিজ, পোল্ডার, স্লুইসগেটের কারণে পানি প্রবাহ, জীব-বৈচিত্র ও পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়ে।নদী সংস্কারে শত শত কোটি টাকা ব্যয় হলেও সমস্যার সমাধান হয়নি। বরং পরিস্থিতি আরো জটিল হয়েছে, অর্থ অপচয় হয়েছে। এ সকল কর্মকান্ডে ব্যাপক দুর্নীতি-অনিয়ম লক্ষ্য করা গেছে। এই পরিস্থিতি অবসানে মাথাভাঙ্গা নদীর সাথে ভৈরবের সংযোগ ঘটাতে পারলে যুগান্তকারী ও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। দক্ষিণ-পশ্চিমা লের নদীসমূহ প্রবাহ ফিরে পাবে, ভবদহসহ উপক‚লীয় জলাবদ্ধতা নিরসন হবে। সমুদ্র থেকে উঠে আসা পলির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। নওয়াপাড়া-খুলনা নদীবন্দর ও মোংলা সমুদ্র বন্দরের নাব্যতা বৃদ্ধি পাবে। সুন্দরবনও বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে। কৃষি উৎপাদনে নৌ-চলাচলে অভূতপূর্ব পরিবর্তন সাধিত হবে।

এজন্য উজানে মাথাভাঙ্গা-ভৈরব নদী সংযোগ দ্রুত বাস্তবায়ন, হাইকোর্টের জারিকৃত রুল অমান্য করে ভৈরবের উপর ব্রীজ নির্মাণ কাজ বন্ধ, ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বিল কপালিয়াসহ বিলে বিলে টিআরএম চালু ও ভৈরব, কপোতাক্ষ সংস্কারে দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানানো হয় মানববন্ধনে।

এরপর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- ভৈরব নদ সংস্কার আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সভাপতি রুকুন-উদ-দৌল্লা, মোবাশ্বার হোসেন বাবু, জিল্লুর রহমান ভিটু, তসলিম উর রহমান, এড. আবুল হোসেন, এড. মাহমুদ হাসান বুলু, হাচিনুর রহমান, এড. আমিনুর রহমান হিরু, আব্দুর রহিম, অনিল বিশ্বাস, মিজানুর রহমান, আবু সাঈদ নাসির আহমেদ সেফাড প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মীর শাহিন পল্লী বিদ্যুৎ সমিতির উত্তম গ্রাহক নির্বাচিত
Next Article মোল্লাহাটে ভাতিজার হাতে চাচা খুন, জখম ৩
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 17 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 19 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?