By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মঠবাড়িয়ায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে বসতঘর ভাংচুর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মঠবাড়িয়ায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে বসতঘর ভাংচুর
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

মঠবাড়িয়ায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে বসতঘর ভাংচুর

Last updated: 2025/01/25 at 4:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে রিয়াজ হাওলাদার নামে এক কৃষকের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে প্রতিপক্ষ বাবুল চৌকিদারের লোকজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার ছোট হারজী গ্রামে। এঘটনায় উভয় পক্ষ মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, ছোট হারজী গ্রামের বাবুল চৌকিদার ও সোবহান হাওলাদারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, বাবুল চৌকিদারের লোকজন সোবহান হাওলাদারের পুত্র কৃষক রিয়াজের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে ।
রিয়াজের স্ত্রী নাসরিন জানান, সোবহান হাওলাদারের ভাইয়ের ছেলে মন্টু ১০-১২ জন লোক নিয়ে তাদের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় হামলাকারীরা তাদের খাট, শোকেজ, টিভি, স্টিলের আলমিরা, ফ্যান, প্লেট, প্রিচ সহ ঘরের হাড়ি-পাতিল সব কিছু ভেঙ্গে তছনছ করে ফেলে এবং তাদের নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে যান। এছাড়া তার শ^শুর সোবহান হাওলাদারের বসত ঘরেও হামলা চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে আত্মগোপনে থাকা তার শ^শুর সোবহান হাওলাদার ও শাশুরী বকুল বেগমকে উদ্ধার করে।
অপর দিকে বাবুল চৌকিদার জানান, প্রতিপক্ষের হামলায় তিনি সহ তার পরিবারের সাতজন আহত হয়েছেন। এর মধ্যে মহারাজ হাওলাদার ও সান্টু মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় রেফার করা হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 25, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত
Next Article চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি, হবে না সরাসরি ভোট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 2 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?