By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মঠবাড়িয়ায় জেলা পরিষদের জমি দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > মঠবাড়িয়ায় জেলা পরিষদের জমি দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক
জেলার খবরতাজা খবর

মঠবাড়িয়ায় জেলা পরিষদের জমি দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক

Last updated: 2023/01/09 at 12:50 PM
করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা পরিষদের কোটি টাকা মূল্যের জমি দখল করে নির্বিঘ্নে পাকা স্থাপনা ও বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তবে এসকল জমি দখলের নেপথ্যে সহযোগিতা করার গুঞ্জন রয়েছে জেলা পরিষদের সার্ভেয়ার উৎপল কুমার ও উচ্চমান সহকারি বজলুর রহমানের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে উপজেলার ৯নং সাপলেজা ইউনিয়ন বাজারের আলিশ্যার মোড়ে গিয়ে দেখা গেছে, জেলা পরিষদের জমিতে মজবুদ পাইলিং দিয়ে অর্ধশতাধিক পাকা স্থাপনা ও বহুতল ভবন নির্মাণ করা হয়েছে এবং বহু স্থাপণার কাজ চলমান রয়েছে। এদের সাথে কথা বলতে গেলে দাম্ভিকতা দেখিয়ে কথা বলা তো দুরের কথা, নামও বলতে চায়নি।

তবে প্রবাসি জাকির হোসেনের স্ত্রী তানিয়া, মামুন হাওলাদারের স্ত্রী হাফিজা বেগম জানান, জেলা পরিষদ থেকে তারা ডিসিআর নিয়েছেন। ডিসিআরকৃত জমিতে বহুতল ভবনের অনুমতি কি জেলা পরিষদ দিয়েছেন? এমন প্রশ্নের কোন সদুত্তর না দিয়ে বলেন, জেলা পরিষদের কর্মকর্তা বজলুর রহমান ও উৎপল কুমার মাঝে-মাঝে আসেন তারা সব জানে। প্রবাসি জাহিদুল ইসলামের স্ত্রী কোন কথা বলতে বা মন্তব্য করতে রাজি হন নি।

এ ব্যাপারে জেলা পরিষদ উচ্চমান সহকারি বজলুর রহমান যোগসাজসের কথা অস্বীকার করে বলেন, একবার নিষেধ করে আসছি। আবার কাজ শুরু করলে নোটিশ দেযার ব্যবস্থা করবো। আমার কোন বক্তব্য ব্যবহার করবেন না। সার্ভেয়ারের সাথে কথা বলুন।

জেলা পরিষদের সার্ভেয়ার উৎপল কুমার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সোমবার সরেজমিনে গিয়ে সার্বিক বিষয়ে নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রতিবেদন দাখিল করবো।

জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা রেবেকা খানম বলেন, বিষয়টি আমি সবেমাত্র জেনেছি। ডিসিআর যাচাই করা হবে। ডিসিআর থাকলেও পাকা স্থাপনাা করার সুযোগ নেই। কেউ অবৈধ স্থাপনাা করলে তা ভেঙে দেয়া হবে।

সচেতন মহল মনে করেন, এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজস, রাজনৈতিক প্রভাব ও সুষ্ঠু তদারকির অভাবে সরকারি সম্পত্তি প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে। বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান নিজেও জানেন না পরিষদের সম্পদের পরিমাণ কত।

করেস্পন্ডেন্ট January 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই
Next Article করমজলের কুমির রপ্তানিতে সম্ভাবনার হাতছানি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ৯৬ ইটভাটায় পুড়ছে কাঠ, উজাড় হচ্ছে বন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনা

পাইকগাছায় ৯ বছরের শিশু নিখোঁজ

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
সাতক্ষীরা

বাঁধ ভাঙ্গার ফাঁদ থেকে চির মুক্তি চায় উপকূলের মানুষ

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় ৯৬ ইটভাটায় পুড়ছে কাঠ, উজাড় হচ্ছে বন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনা

পাইকগাছায় ৯ বছরের শিশু নিখোঁজ

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
সাতক্ষীরা

বাঁধ ভাঙ্গার ফাঁদ থেকে চির মুক্তি চায় উপকূলের মানুষ

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?