By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাদারীপুরে বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মাদারীপুরে বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

মাদারীপুরে বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

Last updated: 2024/10/23 at 7:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুরে হামলা চালিয়ে ৬টি বসতঘর ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর রাতের দিকে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা হলেন, এওজ গ্রামের মজিবুল বেপারী, নাজমুল বেপারী, খোকন বেপারী, আহসান বেপারী, হালিম বেপারী, শফিউল বেপারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত এওজ গ্রামের মজিবুল বেপারীর বাড়িতে প্রথমে হামলা চালায়। পরে ঘরে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এরপর পাশের আরো ৫টি বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের দাবি, দুর্বৃত্তরা হামলা চালিয়ে বসতঘর ভাংচুরের পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ^াস দিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন।
মজিবুল বেপারীর স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, হঠাৎ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে ভয়ে ঘর থেকে বাচ্চা নিয়ে বাগানের ভেতর চলে যাই। ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
সৌদি প্রবাসী শফিউল বেপারীর স্ত্রী তাহমিনা আক্তার বলেন, অস্ত্র নিয়ে এভাবে ঘরের ভেতর প্রবেশ করে হামলা ও ভাংচুর করবে কেউ বুঝতে পারিনি। আমাদের বাড়িঘরে অধিকাংশ পুরুষশূর্ণ্য। এই সুযোগকে কাজে লাগিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা।
ভুক্তভোগী নাজমুল বেপারীর স্ত্রী মনিরা বেগম বলেন, ঘরে ঢুকে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। এভাবে হামলা করবে বুঝতে পারিনি। ঘরে থাকার মত এখন কোন পরিবেশ নাই।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
Next Article নড়াইলে কৃষি ব্যাংকের সাবেক আরএম প্রতাপ কুমার আ’লীগের দাপুটে নেতা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

By জন্মভূমি ডেস্ক 36 minutes ago
খুলনা

খুলনার ‘জিয়া হল’ রাজনৈতিক প্রতিহিংসায় ধুলিস্যাৎ

By জন্মভূমি ডেস্ক 56 minutes ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?