By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মেসি-বার্সার চুক্তির বিখ্যাত ন্যাপকিন ১১ কোটি টাকায় বিক্রি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > মেসি-বার্সার চুক্তির বিখ্যাত ন্যাপকিন ১১ কোটি টাকায় বিক্রি
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

মেসি-বার্সার চুক্তির বিখ্যাত ন্যাপকিন ১১ কোটি টাকায় বিক্রি

Last updated: 2024/05/18 at 2:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বার্সেলোনার হয়ে ১৭টা বছর টানা খেলেছেন মেসি। ৭৭৮টা ম্যাচ খেলে ৬৭২ গোল করেছেন আর্জেন্টিনার মহাতারকা। এখনও ক্লাবের সমর্থকরা ভুলতে পারেনি তাঁকে। প্যারিস সাঁজা ঘুরে এখন ইন্টার মিয়ামিতে খেলছেন মেসি। এই মেসির ফুটবল বিশ্বে যাত্রা শুরু হয়েছিল কাতালান ২০০০ সালে। যেখানে এক টুকরো ন্যাপকিন কাগজে চুক্তি করেন লা পুলগা।

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির সেই বিখ্যাত ন্যাপকিন পেপার নিলামে তুলেছিল ব্রিটিশ অকশন হাউজ বোনহামস। শুক্রবার তারা জানিয়েছে, সেটি বিক্রি হয়েছে উচ্চমূল্যে। নিলামে সেটি ৭ লাখ ৬২ হাজার ৪০০ পাউন্ডে বিক্রি হয়েছে। যার পরিমাণ বাংলাদেশি মূদ্রায় ১১ কোটি ৩৪ লাখ ১৮ হাজার টাকার কিছু বেশি।

চুক্তির সেই ‘স্ট্যান্ডার্ড স্প্যানিশ ওয়াক্সি ন্যাপকিন’টির নিলামে প্রাথমিক মূল্য ছিল ৩ লক্ষ পাউন্ড। দৈর্ঘ্য ও প্রস্থে এটি ১৬.৫ সেমি। ২০০০ সালের ডিসেম্বরে নীল কালিতে ন্যাপকিনটির ওপরে মেসিকে ভেড়ানোর ব্যাপারে স্বাক্ষর করেন বার্সেলোনার তখনকার পরিচালক কার্লেস রেক্সাচ।

ন্যাপকিন পেপারে সই ছিল স্প্যানিশ ক্লাবের দলবদল উপদেষ্টা হোসে মারিয়া মিনগেলা ও এজেন্ট হোরাসিও গাজ্জোলির। তবে ন্যাপকিন পেপারটি গাজ্জোলির সম্পত্তি হিসেবেই অনলাইন নিলামে তোলে লন্ডনভিত্তিক বোনহ্যামস প্রতিষ্ঠান।

সেই চুক্তির মাসখানেক পরেই বার্সেলোনায় যোগ দেন মেসি। এরপর কাতালান ক্লাবটির হয়ে যা করেছেন সেটি তো ইতিহাসের স্বর্ণাক্ষরেই খেলা থাকবে। কাতালান ক্লাবটির সিনিয়র দলের হয়ে ১৬ বছর বয়সে অভিষেকের পর ২০২১ সালে বিদায়ের আগ পর্যন্ত ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেন মেসি।

দুই দশকের ক্যারিয়ারে ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য শিরোপা জিতেছেন মেসি। ২০২১ সালে অনেকটা ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা ছাড়তে হয় তাকে। এরপর ফরাসি ক্লাব পিএসজি হয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলেন তিনি।

এই নিলাম হওয়ার কথা ছিল আরও মাস দুয়েক আগে, গত মার্চে। তবে মালিকানা নিয়ে গাজ্জোলি ও মিনগেলার সঙ্গে দ্বন্দ্ব দেখা দিয়েছিল। চুক্তির পর অবশ্য ন্যাপকিন পেপারটি গাজ্জোলির মালিকানাধীন হিসেবে অ্যান্ডোরার একটি ভোল্টে সুরক্ষিত ছিল।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস
Next Article যশোরে বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : দুদু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপিকে হারিয়েছে ডিসি আফরোজা’হাবিব

By Correspondent 18 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?