By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মোংলা পোর্ট মেয়রের অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > তাজা খবর > মোংলা পোর্ট মেয়রের অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
তাজা খবর

মোংলা পোর্ট মেয়রের অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

Last updated: 2020/09/14 at 9:49 AM
করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

সর্বশেষ দেশের প্রথম শ্রেণির পৌরসভা মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালের ১৩ জানুয়ারি। সে নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছিলেন মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: জুলফিকার আলী। এ সময় মেয়রের পাশাপাশি পৌরসভার অধিকাংশ কাউন্সিলরও নির্বাচিত হয়েছিলেন বিএনপি ও জামায়াত ঘরোনার লোক। এরপর থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় ১০ বছর মেয়াদে মেয়র হিসেবে জুলফিকার আলী ও কাউন্সিলর পদে তার দলীয় সমর্থক লোকই পৌরসভার দায়িত্ব পালন করে আসছেন। এখনো পর্যন্ত এ পৌরসভায় আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এ কারণে অবিলম্বে নতুন করে পৌর নির্বাচনের তফশীল ঘোষণা ও মেয়রের অপসারণের দাবিতে রোববার বেলা ১১ টায় মোংলা শহরের চৌধূরী মোড়ে স্থানীয় সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও নাগরিক সচেতন সমাজসহ মোংলার বিভিন্ন শ্রেণি পেশাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ মানব বন্ধন ও সমাবেশ করেছেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, মেয়রসহ অধিকাংশ কাউন্সিলর বিএনপি’র নেতা কর্মী হওয়া সত্বেও বিশেষ একটি প্রভাবশালী মহলের নেপথ্যের ছত্রছায়ায় নির্বাচন ছাড়াই মেয়র ও কাউন্সিলরা অতিরিক্ত ৫ বছর ধরে ক্ষমতা ভোগ দখল করছেন। এ নিয়ে পৌরবাসীর মধ্যে চলছে নানা ক্ষোভ, হতাশা আর গুঞ্জন। বক্তারা আরো অভিযোগ করে এ মানববন্ধন সমাবেশে বলেন, ক্ষমতায় থাকার মেয়াদ আরও বাড়িয়ে নিতেই বর্তমান মেয়র তার অনুসারীদের দিয়েই উচ্চ আদালতে নির্বাচনের আগে রিট পিটিশন দাখিল করে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছেন। তারা আরো বলেন, ক্ষমতায় থাকার মেয়াদ আরও বাড়িয়ে নিতেই বর্তমান মেয়র তার অনুসারীদের দিয়েই উচ্চ আদালতে নির্বাচনের আগে রিট পিটিশন দাখিল করে নির্বাচন বানচালের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন।

২০১১ সালের ১৩ জানুয়ারি মোংলা বন্দর পৌরসভার নির্বাচনে বিএনপি ও চার দলীয় সমর্থিত প্রার্থী এবং মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী নির্বাচিত হন। ২০১৫ সালের ডিসেম্বরে বর্তমান পৌর মেয়রের মেয়াদ শেষ হওয়ার সময় ছিল। ওই বছর নভেম্বরে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেও মেয়র তার অনুসারীদের দিয়ে সীমানা জটিলতার মামলা দিয়ে ভোট গ্রহণ স্থগিত করান। সেই থেকে বর্তমান সময় পর্যন্ত মামলা ও প্রশাসনিক জটিলতায় মোংলা বন্দর পৌরসভার নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি। বর্তমানে মামলা নিস্পত্তি ও নতুন করে নির্বাচান ঘনিয়ে এলেও মেয়র আবারও মামলার চক্রান্তে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

প্রথম শ্রেণির গুরুত্বপূর্ণ এ পৌর সভার নির্বাচনের দাবিতে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, সুজনের স্থানীয় সাধারণ সম্পাদক মো: নুর আলম শেখ, মোংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: হাসান গাজী, অধ্যাপক শেখ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো: মহসিন হোসেন, শ্রমিক নেতা আব্দুল সালাম ব্যাপারী, নারী নেত্রী কমলা সরকার, সুজনের স্থানীয় সহ সভাপতি মো: নাজমুল হক প্রমুখ। এ বিষয়ে বর্তমান মেয়র জুলফিকার আলী বলেন, স্থানীয় কিছু রাজনৈতিক প্রতিপক্ষরা একের পর এক মিথ্যে অভিযোগ দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। মামলা দিয়ে নির্বাচন বানচালের ঘটনার সাথে তিনি কোনভাবে জড়িত নন।

করেস্পন্ডেন্ট September 14, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় লোনা পানি গবেষণা কেন্দ্রে কাঁকড়ার পোনা উদ্ভাবন ও বিতরণ
Next Article একজন মানবতার ফেরিওয়ালা আরজুর কথা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনা

চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন: ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
বাগেরহাট

ফকিরহাটে বিষমুক্ত বেগুন চাষে কৃষক মুরাদের বাজিমাত

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়তাজা খবর

সংসদ নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
তাজা খবররাজনীতি

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?