By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মোংলা বন্দরে অর্থনীতির পালে নতুন হাওয়া     
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > মোংলা বন্দরে অর্থনীতির পালে নতুন হাওয়া     
জেলার খবরতাজা খবর

মোংলা বন্দরে অর্থনীতির পালে নতুন হাওয়া     

Last updated: 2023/01/19 at 5:13 PM
করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোঃ এজাজ আলী : পদ্না সেতু চালু হওয়ায় পাল্টে গেছে মোংলা বন্দরের সার্বিক চিত্র। অর্থনীতির পালে লেগেছে নতুন হাওয়া। অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি সুবিধা পাচ্ছেন এ বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। ২০০৯-১০ অর্থবছরে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১৬ দশমিক ৪৮ লাখ টন। কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ২০ হাজার ৬৫১টিইইউএস। আর গাড়ি এসেছে তিন হাজার ৩১৯টি। ধারাবাহিকভাবে প্রতি অর্থবছরে কার্গো, কন্টেইনার ও গাড়ি আমদানি বাড়তে বাড়তে ২০২১-২২ অর্থবছরে ১১৩ দশমিক ৯২ লাখ টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৩২ হাজার ২৬৯ টিইইউএস। আর গাড়ি এসেছে সর্বোচ্চ ২১ হাজার ৪৮৪ টি। মোংলা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী এস এম মোস্তাক মিঠু জানান, অতীতের যে কোনো সময়ের তুলনায় এ বন্দর ব্যবহারে সর্বোচ্চ সেবা পাচ্ছেন। এছাড়া বন্দরে আধুনিক ব্যবস্থাপনা এবং উন্নত যন্ত্রপাতি আমদানি হওয়ায় পণ্য খালাসে তাদের অর্থ ও সময় দুটোই অনেক কমেছে বলে জানান ব্যবসায়ীরা। মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান পরিকল্পনা কর্মকর্তা বলেন, উন্নত হিন্টারল্যান্ড যোগাযোগ ও অবকাঠামো সক্ষমতার সুযোগে পণ্য আমদানি-রফতানিতে মোংলা বন্দরের ওপর ব্যবসায়ীদের নির্ভরতা দ্রুত বাড়ছে। এছাড়া অতীতের যে কোনো সময়ের তুলনায় এ বন্দরে বিদেশি জাহাজ বেশি ভিড়ছে। ভারতের পাশাপাশি নেপাল ও ভূটান নিয়মিত এ বন্দর ব্যবহার করলে এ সংখ্যা আরো বাড়বে। বর্ধিত এ সক্ষমতা কাজে লাগিয়ে ২০৪১ সাল নাগাদ কার্গো ও কন্টেইনার হ্যান্ডেলিংয়ের যে প্রাক্কলন, তা বাস্তবায়নে মোংলা বন্দর ভূমিকা রাখতে পারবে বলে জানান তিনি। সঠিক পরিকল্পনা ও বাস্তবসম্মত সিদ্ধান্তের ফলে দক্ষতা বাড়ানোয় এসব কার্যক্রম সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্র্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মূসা। তিনি বলেন, পশুর চ্যানেল থেকে জেটি পর্যন্ত ড্রেজিং করে খনন কাজের পর বন্দর জেটিতে এখন সাড়ে ৯ মিটার থেকে ১০ মিটার ড্রাফটের (গভীরতা) জাহাজ ভিড়তে পারে। এতে বন্দরে প্রতি বছর অতিরিক্ত ১০০ টি জাহাজ হ্যান্ডলিং করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত রাজস্ব আয় হচ্ছে ২৪০ কোটি টাকার মতো। একসঙ্গে ৩০ টি জাহাজের বার্থিং দিতে সক্ষম হচ্ছে মোংলা বন্দর। এর মধ্যে বন্দরের নিজস্ব জেটিতে পাঁচটি, মুরিং বরায় তিনটি, নোঙরে ২২ টি এবং বেসরকারি কোম্পানীর জেটিতে সাতটি জাহাজের বার্থিং একই সময়ে সম্ভব হচ্ছে। সব মিলিয়ে মোংলা বন্দর এখন সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক এক সমুদ্র বন্দরের নাম। বন্দর চেয়ারম্যান আরো বলেন, পদ্মা সেতুর সৌভাগ্যে মোংলা বন্দর থেকে এখন গার্মেন্টস পণ্য রফতানি হচ্ছে। ব্যবসায়ীদের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিইউরিটি (আইএসপিএস) কোড চালু করা হয়েছে। এছাড়া অত্যাধুনিক হ্যান্ডলিং সরঞ্জামের সুবাদে স্বল্পতম সময়ে পণ্য লোড-আনলোড সম্ভব হচ্ছে। কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা আরো বাড়তে ৪৩৩ কোটি ৫২ লাখ টাকার একটি প্রকল্প চলমান রয়েছে বলে জানান বন্দর চেয়ারম্যান।

করেস্পন্ডেন্ট January 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কারামুক্ত হলেন বিএনপির অঙ্গ দলের পাঁচ নেতাকর্মী
Next Article সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা বৃদ্ধাশ্রমে থাকা ‌ বৃদ্ধ বাবার মন ভালো নেই ‌‌‌

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা নবাগ্ত পুলিশ সুপার আরেফিন জুয়েল

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
তাজা খবরসাতক্ষীরা

ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলবাসীর সংগ্রামের শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা বৃদ্ধাশ্রমে থাকা ‌ বৃদ্ধ বাবার মন ভালো নেই ‌‌‌

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা নবাগ্ত পুলিশ সুপার আরেফিন জুয়েল

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
তাজা খবরসাতক্ষীরা

ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলবাসীর সংগ্রামের শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?