By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙনে ঝুঁকিতে ২ হাজার পরিবার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙনে ঝুঁকিতে ২ হাজার পরিবার
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙনে ঝুঁকিতে ২ হাজার পরিবার

Last updated: 2023/08/29 at 1:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মিজানুর রহমান, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙ্গন দিনদিন বেড়ে চলছে। নদীর দুই পাড়ে পৌরসভা বিস্তৃত থাকায় পৌরসভার ৬টি ওয়ার্ডের কমপক্ষে ২০০০ পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। এর মধ্যে ১নং ওয়ার্ডের ফেরিঘাট সংলগ্ন বারইখালী এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা প্রায় ৬০০। জোয়ারের সময় এসব পরিবারের সদস্যরা রান্না, খাওয়া ভুলে যুদ্ধ করেন পানির সাথে। একটানা পায়লিং না থাকার কারণে বারইখালী, ফেরিঘাট এলাকা, কুঠিবাড়ি, লঞ্চঘাট এলাকা, শানকিভাঙ্গা, সোলমবাড়িয়া এলাকার কমপক্ষে ২ হাজার পরিবার দীর্ঘদিন ধরে ঝুকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। ভাঙনে বারইখালী এলাকার দুই কিলোমিটার সিসি ঢালাই সড়ক নদীতে চলে যাওয়ায় স্থানীয়দের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে।

ভাঙ্গন কবলীত এ উপজেলার প্রাণকেন্দ্র মোরেলগঞ্জ সদর বাজার ও পৌরসভা রক্ষার জন্য ইতোমধ্যে নদীর পশ্চিম পাড়ে কিছু এলাকায় ব্লক পায়লিয়ং করা হয়েছে। তবে গোটা শহরটি পায়লিংয়ের আওতায় না আসায় ভাঙনের হাত থেকে রক্ষা পাচ্ছেনা পৌরসভার কোন স্থাপনা। বসতবাড়ি, জনগুরুত্বপূর্ণ রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও দোকানপাট, নদীগর্ভে বিলিন হয়ে গেছে। কয়েকটি স্থানে ব্লক পাইলিং ধ্বসে পড়েছে। একটু জোঁয়ার হলেই শহরে পানি ঢুকছে। ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। কয়েক যুগ ধরে পানগুছির ভাঙনে সর্বশাস্ত হয়েছে কয়েক হাজার পরিবার। নদী পাশর্^বর্তী পৌরবাসির দুঃখ এখন পানগুছির ভাঙ্গন।

সম্প্রতি পানগুছি নদীতে নতুন করে একটি প্রকল্পে ‘নদীর তীর প্রতিরক্ষা’ কাজ শুরু হয়েছে। তবে এ কাজটি মূল শহর এলাকা থেকে শুরু না করে  প্রায় ১৫ কিলোমিটার দূরে ফুলহাতা এলাকা থেকে শুরু করায় জনমনে ক্ষাভের সৃষ্টি হয়েছে।

পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার বলেন, পানগুছি নদীর ভাঙনে মূল শহরের চার ভাগের এক ভাগ এখন অবশিষ্ট আছে। শতশত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, স্থাপনা ও সদর বাজারের বেশিরভাগ নদীগর্ভে চলে গেছে। তবে শীঘ্রই পানগুছি নদীর পশ্চিম পাঁড় থেকে মূল শহরের ভাঙ্গন সুরক্ষা কাজ শুরু হবে।

এ বিষয়ে পানিউন্নয়ন বোর্ড বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, নতুন টেন্ডার হয়েছে, ঠিকাদারও পাওয়া গেছে। মোরেলগঞ্জ পৌর এলাকার নদীর তীর প্রতিরক্ষার কাজ বর্ষা মৌসুম শেষ হলেই পুরোদমে শুরু হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশে মার্কিন চাপে পরিস্থিতির সুযোগ নেবে চীন
Next Article ঢাবি শিক্ষক রহমত উল্লাহর অব্যাহতির সিদ্ধান্ত বাতিল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 56 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 57 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 57 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?