By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে সাংবাদিক নেতা আকরামুজ্জামানের  মাতার দাফন সম্পন্ন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > যশোরে সাংবাদিক নেতা আকরামুজ্জামানের  মাতার দাফন সম্পন্ন
Uncategorized

যশোরে সাংবাদিক নেতা আকরামুজ্জামানের  মাতার দাফন সম্পন্ন

Last updated: 2022/09/09 at 9:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE
যশোর অফিস
দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আকরামুজ্জামানের মাতা ফাতেমা বেগমের (৭৫) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার ভোর রাতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকেল ৩ টার সময় যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শেখের বাথান গ্রামে নিজ বাড়িতে নামাজের জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন বাঘারপাড়া উপজেলা সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, বাঘারপাড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল হাই মনা, বর্তমান মেয়র কামরুজ্জামান বাচ্চু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহ সভাপতি রাশেদুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, যশোর প্রেসক্লাব দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব, সাবেক সভাপতি শহিদ জয়, যুগ্ম সম্পাদক এস এম ফরহাদ, কোষাধ্যক্ষ এম এ আর মশিউর,দপ্তর সম্পাদক কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম, প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির সদস্য ফিরোজ গাজী, সিনিয়র সাংবাদিক মীর মঈন হোসেন মুসা, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক কোষাদক্ষ ও প্রেসক্লাব যশোরের সদস্য গালিব হাসান পিল্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য, নজরুল ইসলাম বুলবুল, প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম সৌদি, বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদি হাসান, বিএনপি নেতা গোলাম মোস্তফা শিকদার সহ আরো অনেকে।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা করেন, বাঘারপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. হায়দার আলী, পীরজাদা ইমাদ উদ্দিন, মরহুমার জামাতা মুফতি হাফিজুর রহমান, প্রভাষক রফিকুল ইসলাম, মহিউসসুন্নাহ কওমি মাদরাসার মুহতামিম মাও. মাসুম বিল্লাহ। জানাজার নামাজ পড়ান মরহুমার বড় ছেলে মোহাম্মদ মনিরুজ্জামান। উল্লেখ্য গত পহেলা আগস্ট সাংবাদিক আকরামুজ্জামানের পিতা, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম ইন্তেকাল করেন। পিতার মৃত্যুর ৩৯ দিন পর তার মায়ের মৃত্যু হলো#
সিনিয়র করেস্পন্ডেন্ট September 9, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কয়রায় ভূমিহীনদের জন্য গড়ে ওঠা  আশ্রায়ন প্রকল্পে নোনা পানির আগ্রাসন
Next Article সরকার প্রতিহিংসার রাজনীতিতে মেতে উঠেছে: মনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু, বাকরুদ্ধ মা

By Correspondent 2 days ago
Uncategorized

মঠবাড়িয়ায় কৃষক-কৃষাণীদে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 days ago
Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?