By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে ১৫ লাখ টাকার প্রসাধনীসহ গ্রেফতার ২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে ১৫ লাখ টাকার প্রসাধনীসহ গ্রেফতার ২
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে ১৫ লাখ টাকার প্রসাধনীসহ গ্রেফতার ২

Last updated: 2024/02/26 at 1:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : যশোর শহরের বড়বাজার আলুপট্টি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ দুই চোরাকারবারীকে আটক করেছে র‍্যাব সদস্যরা।

গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলুপট্টি এলাকার কয়েকটি গুদামে তল্লাশি অভিযান করে তাদেরকে আটক করে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। রোববার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

আটকরা হলেন- যশোর শহরের বেজাপড়া এলাকার তপন কুমার দাসের ছেলে তাপস কুমার দাস (৩৬), শহরতলীর ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান হৃদয় (২২)।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যম জানতে পারি যে, কতিপয় চোরাকারবারীরা শুল্ক কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এনে যশোর শহরের আলুপট্টি এলাকার কয়েকটি গুদামে সংরক্ষণ করেছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী জব্দসহ অবৈধভাবে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য সামগ্রী আনায়ন ও নিজ হেফাজতে রাখার অপরাধে দুই জনকে আটক করে।

তিনি আরও জানান, জব্দকৃত মালামালের মধ্যে ছিল সাবান,শ্যাম্পু , ফেসওয়াস, বডিস্প্রে সহ বিভিন্ন প্রসাধনী। যার সর্বমোট আনুমানিক মূল্য ১৫ লাখ ৬৮ হাজার ৩৮৫ টাকা । জব্দকৃত আলামত ও আসামিদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে।

এদিকে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অঞ্জন ও খোকন নামে নামে ২ চোরাকারবারি বাজার থেকে পালিয়ে যায় ।অঞ্জন ও খোকন প্রতিনিয়তই ভারত থেকে অবৈধ ভাবে আসা বিভিন্ন ভারতীয় পণ্য চোরাকারবারিদের কাছ থেকে কিনে গুদামজাত করে থাকে। তাদের গুদাম থেকে র‍্যাব অবৈধ পণ্য উদ্ধার করলে ও তাদেরকে আটক করতে পারেনি। ‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। বাজারে ব্যবসায়ীরা তাদের আটকের দাবি জানিয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাদারীপুরে সরকারি হাসপাতালে দায়িত্ব অবহলোয় পান বিক্রেতার মৃত্যু
Next Article পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে আইনি নোটিশ: চাষিদের স্বস্তির নিঃশ্বাস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

‘কলকাতায় হামলা চালাবে পাকিস্তান, প্রধানমন্ত্রী চুপ কেন?’ তোপ মমতার

By Tanvir 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আলোচনায় ঝুলে গেল ৩টি

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মাথাপিছু আয় বেড়ে ২৭৬৯ ডলার/ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য : অর্থমন্ত্রী

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?