By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে ৪ দিনে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৫৩
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে ৪ দিনে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৫৩
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে ৪ দিনে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৫৩

Last updated: 2024/02/21 at 6:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

পুলিশের সাঁড়াশি অভিযান

যশোর অফিস : যশোরে ১৪ ফেব্রুয়ারি থেকে অপরাধ দমনে শুরু হওয়া পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে গত চারদিনে এখন পর্যন্ত শীর্ষ সন্ত্রাসীসহ ২৫৩ জনকে আটক ও চাকুসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। এসব ঘটনায় দায়ের হয়েছে ১০৩টি মামলা।
বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। পুলিশ সুপার বলেন, ‘চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাস-মাদকের গডফাদার ও আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান চলছে। কোনো জনপ্রতিনিধি কিংবা শ্রেণি পেশার মানুষের বিরুদ্ধে এই অভিযান নয়।’
সম্প্রতি হঠাৎ করেই যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। গত দেড় মাসে ঘটে ১২টি হত্যাকাণ্ড। পরিস্থিতি সামাল দিতে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। ১৪ ফেব্রুয়ারি অভিযানের প্রথমদিনেই আটক হন পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন এবং যুবলীগের বহিষ্কৃত নেতা শীর্ষ সন্ত্রাসী মেহবুব রহমান ম্যানসেল। তবে মিলনকে আটকের পর পুলিশের এই অভিযান নিয়ে প্রশ্ন তোলেন জনপ্রতিনিধিদের একাংশ। তারা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের অপসারণ দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন। আটক মিলন, ম্যানসেলসহ সংবাদ সম্মেলনকারী জনপ্রতিনিধিদের সকলে যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের অনুসারী।
এদিকে যশোরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পুলিশের চলমান অভিযান নিয়ে রোববার সমকালে ‘পুলিশের অভিযান: যশোরে বিতর্কিত জনপ্রতিনিধি ও সন্ত্রাসীরা আত্মগোপনে’ শীর্ষক সংবাদ প্রকাশ হয়। এ সংবাদে যশোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তিনি অভিযোগ করেন, সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষপাতমূলক আচরণ নিয়ে কথা বলায় বাহিনীর একাধিক টিম তাঁরসহ বিভিন্ন জনপ্রতিনিধিদের বাড়ি ও অফিসে হানা দিচ্ছে বলে বলেছিলেন। এমপি নাবিল অনুসারী জনপ্রতিনিধিদের বাড়িতে পুলিশ হানা দিচ্ছে এমন বক্তব্য তিনি দেননি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বটিয়াঘাটায় স্কুল ছাত্রী ধর্ষণ: প্রতিবাদে মানববন্ধন
Next Article খোকসায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পলিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago
জাতীয়

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?