By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোর জেনারেল হাসপাতালের ডাক্তারকে মারপিট প্রতিবাদে মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোর জেনারেল হাসপাতালের ডাক্তারকে মারপিট প্রতিবাদে মানববন্ধন
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর জেনারেল হাসপাতালের ডাক্তারকে মারপিট প্রতিবাদে মানববন্ধন

Last updated: 2025/01/25 at 3:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

যশোর অফিস : যশোর হাসপাতালে ডাক্তারদের অবহেলার কারণে নজরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে ইন্টার্নি চিকিৎসককে মারপিটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে এগারোটার দিকে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে। মৃত নজরুল ইসলাম যশোর শহরের পূর্ব ও বারান্দি পাড়া বউবাজার এলাকার মৃত বাবু মিয়ার ছেলে।
মৃত নজরুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২৭) বলেন, বৃহস্পতিবার বেলা শোয়া তিনটার দিকে পেটের ব্যথা নিয়ে আমার আব্বাকে যশোর সদর হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে ভর্তি করি। কিন্তু ডাক্তাররা আমার আব্বার চিকিৎসার প্রতি কোন গুরুত্ব দেননি। তাদের অবহেলার কারণে শুক্রবার রাত দশটায় ৪০ মিনিটে আমার আব্বার মৃত্যু হয়েছে। আমার আব্বার মৃত্যুর পরেও ডাক্তারদের ডেকেও পাওয়া যায়নি।
নজরুল ইসলামের মৃত্যুর ঘটনায় তাঁর আত্মীয়-স্বজনসহ অজ্ঞাতনামা ৩-৪ জন ক্ষিপ্ত হয়ে পুরুষ মেডিসিন বিভাগের ইন্টার্নী চিকিৎসক ডাঃ মোঃ ইফতেখাইরুল আলম শুভকে এলোপাতাড়ি মারপিট করে আহত করেন। এসময় হাসপাতলে অন্যান্য কর্মচারীরা এগিয়ে এসে ডাক্তারকে উদ্ধার করে জরুরী বিভাগে চিকিৎসা দেন।
সংবাদ পেয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থানে উপস্থিত হয়ে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।তবে ঘটনায় ডাক্তারদের পক্ষ থেকে কোন অভিযোগ এখনো পর্যন্ত করা হয়নি বলে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ কাজি বাবুল হোসেন জানান।
এদিকে মেডিসিন বিভাগ কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ইফতেখাইরুল আলম শুভকে রোগীদের স্বজন কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদেও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শনিবার দুপুরে যশোরের জেনারেল হাসপাতাল চত্বরে তত্ত্বাবধায়ক ডাক্তার হিমাদ্রি শেখর সরকার (চলতি দায়িত্বে) এর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে ইন্টার্ন ডাক্তারগন দাবী করেন সকল ডাক্তারগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ কর্মসংস্থান তৈরি করা ও ডাক্তারের হামলা কালীদের দ্রুত বিচারের আওতায় আনা। উক্ত মানববন্ধনে যশোর সদর হাসপাতালের ৩০/৪০ জন ইন্টার্ন ডাক্তার উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 25, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ‘মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র’
Next Article দাকোপে বেওয়ারিশ কুকুরের উপদ্রোবে অতিষ্ঠ এলাকাবাসী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 2 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 3 minutes ago
জাতীয়

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By Staff Reporter 8 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?