By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোর লোহাপট্টির পৌর মার্কেটে ধান গম মেশিন স্থাপনে চরম দুর্ভোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > যশোর লোহাপট্টির পৌর মার্কেটে ধান গম মেশিন স্থাপনে চরম দুর্ভোগ
Uncategorized

যশোর লোহাপট্টির পৌর মার্কেটে ধান গম মেশিন স্থাপনে চরম দুর্ভোগ

Last updated: 2021/03/02 at 12:22 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

যশোর অফিস

যশোর শহরের লোহাপট্টি হাটখোলা রোড (পুরাতন গোশ মার্কেট) পৌরসভা মার্কেটের নিচতলায় শৌচাগার গুড়িয়ে ব্যবসায়ীর ধান গম ভাঙানো মেশিন বসানোর ফলে অন্যান্য ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার কোন সমাধান হচ্ছেনা। ওই ব্যবসায়ীকে বললেও তিনি কোন কর্নপাত করছেন না। বরং নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় অতিষ্ঠ ৪০ ব্যবসায়ী ও পাশের পতিতালয়ের ২৯ বাসিন্দা তাই পৌরসভার মেয়র বরাবর সম্প্রতি অভিযোগ করেছেন। তবে এখনো কোন সুরাহা হয়নি।

অভিযোগে জানা গেছে, এই মার্কেটের বাবলু এন্টারপ্রাইজের মালিক মো: নজরুল ইসলাম (বাবলু) তৎকালীন সময়ের সাবেক পৌরসভা চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে শৌচাগারের জায়গা দখলে নিয়ে সেখানে ধান চাল আটা ভাঙানোর মেশিন স্থাপন করেন। মার্কেটের ১১ নম্বর ঘরটি ছিল একটি শৌচাগার। এখানে মার্কেটের ব্যবসায়ীরাসহ দোকানে আসা ক্রেতারা ওই শৌচাগার ব্যবহার করতেন। কিন্তু ব্যবসায়ী নজরুল ইসলাম (বাবলু) দীর্ঘদিন ধরে ঘরটি তার দখলে নিয়ে শৌচাগার গুড়িয়ে দিয়ে সেখানে মেশিন স্থাপন করেন যার কোন অনুমোদন নাই। এতে যেমন রাতদিন মেশিন চালু করলে বিকট শব্দে এলাকা প্রকম্পিত থাকে। ভবনেরও ক্ষতি হচ্ছে। এছাড়া আশেপাশের বাসিন্দাদের পোহাতে হচ্ছে চরম শব্দ দুষনের অভিশাপ। এছাড়াও বাবলু ধান, গম পেষনের পাশাপাশি বিটলবন এবং কবিরাজিতে ব্যবহৃত বিভিন্ন গাছের শিকড় বাকলও মেশিনে পেষণ করে ফলে প্রায়শই এর আশেপাশে চরম ও অসহনীয় দুর্গন্ধ বিরাজ করে যা এখানের বাসিন্দা ও ব্যবসায়ীদের স্বাস্থ্য ও পরিবেশের জন্য চরম হুমকি স্বরুপ।

পতিতালয়ের বাসিন্দারা বলেছেন, বাবলুর মেশিনের কারণে এখানকার শিশু ও বৃদ্ধদের চরম ক্ষতি হচ্ছে। শব্দ দূষণে তাদের রাতের ঘুমও একপ্রকার হারাম হয়ে গেছে। আবার মেশিন চলায় তাদের বাথরুম, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এঘটনায় আমরা পৌরমেয়রের কাছে অভিযোগ করেছি কিন্তু এখনো কোন সুরাহার লক্ষণ দেখছি না। যদি তাড়াতাড়ি এর সুরাহা না হয় আমরা দলবব্ধ হয়ে পৌরমেয়রসহ ডিসি-এসপির কাছে যাবো।

এদিকে, বাবলুকে মেশিন অন্যত্র স্থানান্তর করার জন্য ব্যবসায়ীরা কয়েকবার মৌখিকভাবে বললেও তিনি তা কর্ণপাত করছেন না। তবে তিনি ৩০ ডিসেম্বর/২০ মেশিনটি সরিয়ে নেবেন বলে ব্যবসায়ীদের কাছে অঙ্গীকার করেন। কিন্তু অদ্যবধি তিনি মেশিনটি অন্যত্র সরিয়ে নেননি। ফলে উপায়ন্তর না পেয়ে মার্কেটের ৪০ ব্যবসায়ী ও পাশের বাবু বাজারের পতিতালয়ের ২৯ বাসিন্দা পৌরসভায় অভিযোগ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 2, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গিলাতলায় রাস্তার বেহাল দশা চলাচলে জনগণের দুর্ভোগ
Next Article সেখ জুয়েল এমপি এবং শম্পার সুস্থতা কামনায় নগর কৃষক লীগের দোয়া
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 minutes ago
খুলনামহানগর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 minutes ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?