By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোর শহরের সন্ত্রাসী জুয়েল বাহিনীর হাত থেকে মানুষ বাঁচতে চায়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোর শহরের সন্ত্রাসী জুয়েল বাহিনীর হাত থেকে মানুষ বাঁচতে চায়
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর শহরের সন্ত্রাসী জুয়েল বাহিনীর হাত থেকে মানুষ বাঁচতে চায়

Last updated: 2024/08/31 at 9:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস :  যশোর শহরের ঘোপ  জেলরোডে সন্ত্রাসী জুয়েল বাহিনীর হাত থেকে মানুষ বাঁচতে চায়। সশস্ত্র এই বাহিনীর কাছে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ জিম্মি।

জেলরোড লাগোয়া ধানপট্টি বস্তির খলিলুর রহমানের ছেলে ইসমাইল হোসেন জুয়েল। প্রায় ১৪ বছর আগে সন্ত্রাসী জুয়েল একটি বাহিনী গড়ে তোলে। যার নাম দেয়া হয় জুয়েল বাহিনী। অপ্রতিরোধ্য এই বাহিনীর অত্যাচারে মানুষ অতিষ্ঠ। জুয়েল বাহিনীর অন্যতম সদস্য হচ্ছে আইয়ুব, আরিফ ও শাহাদত। তাদের দলের সদস্য সংখ্যা অন্তত ৩০ জন। জেলরোড এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অপহরণ ও মুক্তিপণ আদায় এই বাহিনীর মূল কাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক লোকজন জানান, ঈদুল ফিতর, ঈদুল আযহা, পহেলা বৈশাখসহ বিভিন্ন দিবসের নামে জুয়েল বাহিনী জেলরোডের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে। চাঁদা না দিলে তাকে নানাভাবে  হয়রানি করা হয়। সূত্র জানায়, সন্ত্রাসী জুয়েল স্থানীয় কতিপয় ব্যবসায়ীর দোকানে আগ্নেয়াস্ত্র রেখে পুলিশের মাধ্যমে অর্থবাণিজ্য করেছে। উপশহর ফাঁড়ি পুলিশের সাথে সন্ত্রাসী জুয়েলের বিশেষ সম্পর্ক থাকায় ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাননি। সূত্র মতে, জেলরোড বেলতলা এলাকার বাসিন্দা মঈনুদ্দিনের বাড়ির নিচতলাটি জুয়েল বাহিনী টর্চার সেল হিসেবে ব্যবহার করে । এখানে চাঁদা বা মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করে আনা মানুষজনের ওপর চালানো হয় নির্যাতন। সূত্র আরও জানায়, এলাকায় ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও হেরোইনের ব্যবসার সাথে জড়িত জুয়েল বাহিনী। উপশহর ফাঁড়ি পুলিশকে ম্যানেজ করে চলে তাদের এই অবৈধ ব্যবসা। এরা পথচারীদের টাকা পয়সাসহ বিভিন্ন মালামাল ছিনতাই করে থাকে। ইতিপূর্বে জুয়েল বাহিনীর হাতে খুন হয় এক ইজিবাইক চালক। পরে তার লাশ পাওয়া যায় পার্শ্ববর্তী বিআরটিসি বাস ডিপোর কাছে। ঘটনা জানাজানি হলে ফাঁড়ি পুলিশকে ম্যানেজ করে তা ধামাচাপা দেয়া হয়। সন্ত্রাসী জুয়েলের কাছে পিস্তলসহ তার সদস্যদের কাছে নানা ধরনের অস্ত্রপাতি আছে বলে জানা গেছে।

একাধিক সূত্রে জানা গেছে, জুয়েল শীর্ষ জনপ্রতিনিধিদের ম্যানেজ করে তার সন্ত্রাসী কর্মকাণ্ড অটুট রেখেছে। সাধারণ মানুষ বেপরোয়া এই জুয়েল বাহিনীর হাত থেকে রক্ষা পেতে চায়।

জুয়েল বাহিনীর বিষয় যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন,এমন অভিযোগ প্রশাসনের কাছে আছে। সন্ত্রাসীদের কোনো ছাড় নেই। পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং নেবে। এলাকাবাসী সন্ত্রাসী বাহিনীর প্রধান জুয়েলসহ তার সাঙ্গবাঙ্গদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 31, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে নবাগত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ
Next Article শ্যামনগরে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
যশোর

২১ এপ্রিল থেকে শুরু এসএসসি: যশোর বোর্ডে ২৯৯ কেন্দ্র, পরীক্ষার্থী ১,৩৪,৫১০

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?