By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যুক্তরাজ্যে দ্রুতগতিতে বেড়েছে বাড়ির দাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > যুক্তরাজ্যে দ্রুতগতিতে বেড়েছে বাড়ির দাম
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

যুক্তরাজ্যে দ্রুতগতিতে বেড়েছে বাড়ির দাম

Last updated: 2024/02/09 at 8:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : যুক্তরাজ্যে টানা চার মাস ধরে বাড়ছে বাড়ির দাম। গত জানুয়ারিতে দাম বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ, যা ২০২৩ সালের একই সময়ের পর সবচেয়ে বেশি দাম বৃদ্ধির রেকর্ড। মূলত নিম্ন মর্টগেজ রেট ও মূল্যস্ফীতির চাপ কমায় বাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার আস্থা বেড়েছে। ব্রিটিশ মর্টগেজ প্রতিষ্ঠান হ্যালিফ্যাক্সের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।
যুক্তরাজ্যের বৃহত্তম মর্টগেজ ঋণদাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, জানুয়ারিতে টানা চতুর্থ মাসের মতো বাড়ির দাম বেড়েছে। গত ডিসেম্বরে বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩ শতাংশ। দেশটির গড় বাড়ির দাম এখন ২ লাখ ৯১ হাজার পাউন্ড, যা ডিসেম্বরের তুলনায় ৩ হাজার ৯০০ পাউন্ড বেশি।
হ্যালিফ্যাক্সের পরিচালক কিম কিনার্ড বলেন, ‘প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় সম্প্রতি মর্টগেজ রেট কমে এসেছে। এছাড়া মূল্যস্ফীতির চাপ কমে আসা এবং শক্তিশালী শ্রমবাজার থাকায় ক্রেতা ও বিক্রেতাদের আস্থা ফিরে আসছে।’
হ্যালিফ্যাক্স আরো জানায়, বাজার নির্দেশকসহ অন্যান্য সূচকে যুক্তরাজ্যের হাউজিং মার্কেটের অগ্রগতি দেখা যাচ্ছে। গত সপ্তাহে নেশনওয়াইড বিল্ডিং সোসাইটি জানুয়ারিতে বাড়ির দামে দশমিক ৭ শতাংশ বৃদ্ধির প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদন যুক্তরাজ্যের আবাসন বাজারের পূর্বাভাস আরো ইতিবাচক করেছে।
রয়্যাল ইনস্টিটিউশন অব চার্টার্ড সার্ভেয়ার্স জানুয়ারিতে জানিয়েছে, ডিসেম্বরে নতুন বাড়ি কিনতে ইচ্ছুক ক্রেতা মাত্র ৩ শতাংশ কমেছে। আগের মাস নভেম্বরে এ হার ছিল ১৩ শতাংশ।
সম্প্রতি আবাসন খাতের কার্যক্রম ও দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও এখনো সুদহার বেশি। যার প্রভাব চাহিদা ও সরবরাহের ওপর পড়তে পারে। চলমান পরিস্থিতিতে তৈরি হওয়া এ চ্যালেঞ্জ সম্পর্কে সতর্ক করে দিয়েছে হ্যালিফ্যাক্স। প্রতিষ্ঠানটি জানায়, আগামীতে বাড়ি কেনা সম্ভবত অনেকের জন্য কঠিন। পাশাপাশি বাড়ির দাম ধীরে ধীরে কমবে। এ কারণে সামগ্রিক অর্থনীতি পরবর্তী কোন দিকে যাচ্ছে তা এখনো অনিশ্চিত।
২ দশমিক ৫ শতাংশ বার্ষিক দাম বৃদ্ধির পেছনে লন্ডন ও দক্ষিণ-পূর্ব লন্ডনের বাইরের এলাকারগুলোর অবদান রেখেছে। এ বাজারগুলোয় বাড়ির দাম এখনো পরিবর্তনশীল।
এ খাতে নর্দান আয়ারল্যান্ডে সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে। এখানে গড় বাড়ির দাম ১ লাখ ৯৫ হাজার ৭৬০ পাউন্ডে উন্নীত হয়েছে, যা গত বছরের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেশি। অন্যদিকে স্কটল্যান্ড ও ওয়েলস বার্ষিক ৪ শতাংশ হারে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে। বাজার বিশেষজ্ঞরা জানান, বাজারে দুর্বল সরবরাহ ও নতুন বাড়ি নির্মাণের সংখ্যা কমে যাওয়ায় নর্দান আয়ারল্যান্ডে বাড়ির দাম বেড়েছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলে বছরওয়ারি হিসাবে ২ দশমিক ৩ দাম কমেছে। ইংল্যান্ডের পূর্বাঞ্চলে ২ শতাংশ, দক্ষিণ-পশ্চিমে ১ দশমিক ৪ ও লন্ডনে দশমিক ৪ শতাংশ দাম কমেছে।
লন্ডনে বাড়ির গড় দাম ৫ লাখ ৩০ হাজার পাউন্ডের নিচে, যা দক্ষিণ-পূর্বের এলাকাগুলোর চেয়ে প্রায় ১ লাখ ৫০ হাজার পাউন্ড বেশি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এশিয়ায় বিপুল আমদানি সত্ত্বেও নিম্নমুখী স্পট এলএনজির দাম
Next Article সূচক ১৫ মাসে সর্বোচ্চ, লেনদেন ছাড়িয়েছে ১৮শ কোটি টাকা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 7 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 7 hours ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

By Staff Reporter 13 hours ago
আন্তর্জাতিক

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

By Staff Reporter 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?