By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: রাজনীতিকে বঙ্গবন্ধুর আদর্শে ফেরানোর আহবান রাষ্ট্রপতির
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > রাজনীতিকে বঙ্গবন্ধুর আদর্শে ফেরানোর আহবান রাষ্ট্রপতির
জাতীয়তাজা খবর

রাজনীতিকে বঙ্গবন্ধুর আদর্শে ফেরানোর আহবান রাষ্ট্রপতির

Last updated: 2021/03/17 at 11:52 PM
করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেও বাংলাদেশে রাজনীতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ৫০ বছরে রাজনীতিতে গুণগত পরিবর্তন কতটুকু হয়েছে তা ভেবে দেখে আহŸান জানিয়ে রাজনীতিবিদদের বঙ্গবন্ধুর আদর্শে ফিরে দেশ ও জনকল্যাণে কাজ করার আহŸান জানিয়েছেন তিনি।

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে এসব কথা বলেন আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, আজ আমরা স্বাধীনতার ৫০ বছর পার করছি। এ সময়ে রাজনীতিতে অনেক চড়াই-উৎরাই ঘটেছে। কিন্তু রাজনীতিতে গুণগত পরিবর্তন কতটুকু হয়েছে তা ভেবে দেখতে হবে। ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়- এটাই হচ্ছে রাজনীতির মূল আদর্শ। কিন্তু আজকাল যেন রাজনীতি উল্টো পথে হাঁটছে।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল হামিদ আরও বলেন, কিছু সুবিধাবাদী লোক রাজনীতিটাকে পেশা বানিয়ে ফেলেছেন। রাজনীতি আর পেশা এক জিনিস নয়। পেশার মাধ্যমে একজন ব্যক্তি নিজের ও পরিবার-পরিজনের জীবন-জীবিকা নির্বাহ করেন। আর রাজনীতি হচ্ছে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার একটি মহান ক্ষেত্র। তাই রাজনীতিকে পেশা মনে করলে দেশ ও জনগণের কথা ভুলে নিজের ও পরিবারের গÐির মধ্যেই ঘুরপাক খেতে হবে।

বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিনে রাজনীতিবিদদের দেশ ও জনগণের সেবায় নিয়োজিত হওয়ার আহŸান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আসুন বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের দেশ ও জনগণের সেবায় নিয়োজিত করি।

অনুষ্ঠানে উপস্থিত মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সালিহর প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এছাড়া চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা ভিডিওবার্তা পাঠানোর কারণে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

আবদুল হামিদ বলেন, আমি আশা করি, এখন থেকে এসব উন্নয়ন সহযোগী বন্ধু দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সুদৃঢ় হবে। আমি চীন, জাপান ও কানাডার সরকার ও জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি।

রাষ্ট্রপতি বলেন, আমি মালদ্বীপের মাননীয় রাষ্ট্রপতির মূল্যবান বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এর মধ্য দিয়ে দু’দেশের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতীয়মান হয়। আমি আশা করি আমাদের সঙ্গের এই সময়টুকু আপনার জন্য আনন্দদায়ক এবং উপভোগ্য হবে। আমি মালদ্বীপের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অপরিসীম ত্যাগ ও অসীম সাহসিকতার কথা সুবিদিত হয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, শতবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতার অমূল্য স্মৃতি ও স্মারক সংরক্ষণ করতে হবে। যাতে ভবিষ্যত প্রজন্ম বাঙালি জাতির গৌরব এবং পূর্বসূরীদের অসীম সাহসিকতা ও দেশপ্রেমের অনন্য গাঁথা জানতে পারে এবং সেই আলোকে নিজেদের আলোকিত করতে পারে।

১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতির পুনর্গঠনে বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টার কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি।

আবদুল হামিদ বলেন, তিনি (বঙ্গবন্ধু) সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন।

করেস্পন্ডেন্ট March 17, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জাতির পিতা ছিলেন শিশুদের প্রতি অত্যন্ত স্নেহশীল : সিটি মেয়র
Next Article এখন শুধু এগিয়ে যাওয়ার পালা : প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন সংলগ্ন প্রজেক্টেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে ছোট কাকঁড়া

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের দুবলার চরে এখনও অবাধে কেনা হচ্ছে শিশুশ্রম

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন সংলগ্ন প্রজেক্টেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে ছোট কাকঁড়া

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের দুবলার চরে এখনও অবাধে কেনা হচ্ছে শিশুশ্রম

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?