By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: রূপসায় ২৬ টি কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লি ধ্বংস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > তাজা খবর > রূপসায় ২৬ টি কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লি ধ্বংস
তাজা খবর

রূপসায় ২৬ টি কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লি ধ্বংস

Last updated: 2021/03/02 at 11:44 PM
করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

রূপসা উপজেলার পৃথক চারটি এলাকায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাঠ পুড়িয়ে কয়লা বানানোর ২৬ টি চুল্লি ধ্বংস করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের ভ্রাম্যমান আদালত মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন। তখন চুল্লিগুলোর মালিক ও কর্মচারীরা পলাতক ছিল। যে কারণে তারা শাস্তির আওতায় আসে নি। 

মোবাইল কোর্টে নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌস দৈনিক জন্মভূমিকে বলেন, সকাল ১০ টা থেকে শুরু হওয়া অভিযান বিকেল চার টা পর্যন্ত চলে। তখন টিএস বাহিরদিয়া ইউনিয়নের তালতলা শ্বসান ঘাট এলাকায় দু’টি, শ্রীফলতলা ইউনিয়নের চর মোছাব্বারপুর গ্রামে তিনটি, আইচগাতী ইউনিয়নের যুগিহাটী আমিনীয়া মাদ্রসা সংলগ্ন এলাকায় পাঁচটি ও পুটিমারী বিলের ফসলী জমির মঝে গড়ে ওঠা ১৬ টি চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অভিযানে অংশ নেয়া ফায়ার সার্ভিস কর্মীরা আশ-পাশের জলাশয়ের পানি দিয়ে চুল্লিগুলোর আগুন নেভান। এরপর শ্রমিকরা হামার দিয়ে পিটিয়ে চুল্লির ইটের গাথুনি ভেঙ্গে দেন। রূপসা থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

সূত্র জানান, গত প্রায় তিন মাস আগে পুটিমারী বিল এলাকার এবং যুগিহাটী মাদ্রাসা সংলগ্ন এলাকায় বিআইডবিøউটিএ’র সম্পত্তি দখল করে গড়ে ওঠা চুল্লিগুলো ভেঙ্গে দেয়া হয়েছিল। কিন্তু অসাধু কারবারীরা আবারও সেখানে চুল্লি তৈরি করে কাঠ পোড়ানো শুরু করে। চুল্লির ঝাঝালো ধোঁয়ায় সেখানকার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছিলেন। পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে দুবৃত্বদের অনধিক দু’ বছর কারাদÐ এবং দু’ লাখ টাকা পর্যন্ত অর্থদÐ করার বিধান রয়েছে।       

ইটের গাথুনি ও কাদা-মাটির প্রলেপে তৈরি একেকটি চুল্লি তৈরিতে খরচ মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা। কাঠের দর প্রতি মন একশ থেকে দেড়শ টাকার মধ্যে। কাঠ পোড়ানোর কাজে নিয়োজিত শ্রমিকের মজুরিও সস্তা। বিনিয়োগের তুলনায় মোটা দাগের লাভ হওয়ায় অভিযানের পর আবারও অসাধু লোকেরা অবৈধ কারবারে জড়াচ্ছেন।  প্রতিবারে একেকটি চুল্লিতে কাঠের ধারন ক্ষমতা ১২শ’ থেকে ১৪শ’ মন। চুল্লির খোরাক যোগাতে গ্রামাঞ্চলের কাঠ ব্যবসায়ীরা নির্বিচারে ফলজ ও বনজ গাছ উজাড় করছেন। বাদ দিচ্ছেন না-ঔষধী গাছও। ধোঁয়াচ্ছন্ন পরিবেশে বিরক্তিতে থাকা কয়েকজন এবং চুল্লিতে কাজ করা শ্রমিকদের কাছ থেকে এ তথ্য জানা গেছে।

করেস্পন্ডেন্ট March 2, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এমবিবিএস ভর্তিযুদ্ধ : আসনপ্রতি লড়বেন ২৮ জন
Next Article যশোরে দিনদুপুরে টলি গাড়ি চুরি, জনতার হাতে চার চোর ধৃত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা বৃদ্ধাশ্রমে থাকা ‌ বৃদ্ধ বাবার মন ভালো নেই ‌‌‌

By জন্মভূমি ডেস্ক 19 minutes ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা নবাগ্ত পুলিশ সুপার আরেফিন জুয়েল

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
তাজা খবরসাতক্ষীরা

ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলবাসীর সংগ্রামের শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা বৃদ্ধাশ্রমে থাকা ‌ বৃদ্ধ বাবার মন ভালো নেই ‌‌‌

By জন্মভূমি ডেস্ক 19 minutes ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা নবাগ্ত পুলিশ সুপার আরেফিন জুয়েল

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
তাজা খবরসাতক্ষীরা

ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলবাসীর সংগ্রামের শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?