
জন্মভূমি রিপোর্ট : খুলনার রূপসা কেসিসি পাইকারি মৎস্য আড়তে এসেছে ২১০ কেজি ওজনের এশটি কৈবল মাছ। সুন্দরবনের দুবলার চরে ধরা পড়া মাছটি সোমবার (২৭ নভেম্বর) সকালে আড়তে আসে। জানা গেছে, শনিবার রাতে দুবলার চর এলাকায় রামপালের জেলে শুকুর মিলের জালে মাছটি ধরা পড়ে। রোববার সকালে মাছটি দুবলার চর থেকে ১ লাখ ৬৫ হাজার টাকায় ক্রয় করে মেসার্স বিশ^াস ফিস ট্রেডার্সের রবির বিশ^াস। তিনি সেখান থেকে মাছটি সোমবার সকালে খুলনার আড়তে আনেন। মাছটি সেখানে ওজন করে দেখা যায়, ২১০ কেজি। ঢাকা, চট্রগ্রামের বড় মাছ ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করলে মাছটি তাৎক্ষণিক দাম হয় ১ লাখ ৮০ হাজার টাকা। এ দামে মাছ বিক্রি করবেন না রবিন বিশ^াস। তিনি ২ লাখ টাকায় মাছ বিক্রি করতে চান বলে জানিয়েছেন। রূপসা পাইকারি মৎস্য ব্যবসায়ী আড়তদার সমিতির সাধারন সম্পাদক মোঃ রমজান আলী হাওলাদার জানান, খুলনা মহানগরীর রূপসা নদীর পাশে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এই আড়ত। সেই থেকে আড়তে এই পর্যন্ত যতো মাছ এসেছে তার মধ্যে এটি সবচেয়ে বড়।

