
দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপের বানীশান্তা ইউনিয়নে আমতলা এলাকায় চড়ক পূজায় দূর্ঘটনায় কামনাশীষ রায় (৩২) নামে এক সন্ন্যাসীর মুত্যু হয়েছে| ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে| সে বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি পশুরধার এলাকার মন্টু রায়ের ছেলে| তার দুইটি ছোট ছেলে রয়েছে| বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায় জানান, আমতলা এলাকার বীর মুক্তিযোদ্ধা মুরারী মোহন গাইন তার মানষিক দেউল পূজা (চড়ক) দেয়| পূজায় কামনাশীষ বালা সাঙ্গ হিসাবে ছিলেন| ঘটনার দিন কামনাশীষ বাঁশের ˆতরী তাড়া থেকে নীচেয় ধরে রাখা জালের উপর পাটার (ঝাঁপ) দেয়| এসময়ে সে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে নাক দিয়ে অধিক রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন| এসময়ে প্রকাশ মন্ডল নামে একজন গুরুতর আহত হয়| বিষয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি ভারপ্রাপ্ত) প্রকাশ বোস বলে চড়ক পূজায় নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে| উল্লেখ্য উপজেলার বেশ কয়েকটি স্থানে দেউল (চড়ক) পূজা অনুষ্ঠিত হয়েছে| হিন্দু ধর্মাবল¤^ীদের অন্যতম এ ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক প্রান চাঞ্চল্যের সৃষ্টি হয়| অন্যান্য বারের মত এবারও প্রধান আকর্ষণ ছিল জীবন্ত মানুষের পিঠে বশী বিদ্ধ করে চড়কিতে ঘুরানো| যা উপস্থিত হাজার হাজার মানুষকে হতবাক করে দেয়| এছাড়া প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়| অনুষ্ঠানে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত হয়|