By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শরণখোলায় বছরে ২ হেক্টর করে কমছে ফসলের জমি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > শরণখোলায় বছরে ২ হেক্টর করে কমছে ফসলের জমি
Uncategorized

শরণখোলায় বছরে ২ হেক্টর করে কমছে ফসলের জমি

Last updated: 2021/04/25 at 11:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

শেখ মোহাম্মদ আলী, শরণখোলা

শরণখোলাসহ আশেপাশের উপজেলায় অপরিকল্পিতভাবে বাড়িঘর ও রাস্তাঘাট নির্মাণ অব্যাহত থাকায় ক্রমান্বয়ে কমছে আবাদী ফসলের জমি। জনসংখ্যাবৃদ্ধি, বছর বছর একান্নবর্তী পরিবার ভেঙ্গে আলাদা হওয়ায় স্থান সংকুলানের অভাব এবং অন্যান্য প্রয়োজনের তাগিদে মানুষজন ফসলের জমি নষ্ট করে বাড়িঘর, রাস্তাঘাট ও ইটভাটা নির্মাণ করছে। প্রতি বছর উপজেলায় ১/২ হেক্টর করে আবাদী জমি কমছে। এ ক্ষেত্রে বিদ্যমান কোন আইন মানা হচ্ছেনা।

সরেজমিনে গ্রামাঞ্চল ঘুরে মানুষের সাথে কথা বলে জানা যায়, প্রতি বছর পরিবারে সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একান্নবর্তী পরিবার ভেঙ্গে আলাদা হয়ে যায়। প্রয়োজনের তাগিদে বাধ্য হয়েই বিকল্প জমি না থাকায় ফসলের জমিতে তারা বাড়িঘর নির্মাণ করছে। অনেকক্ষেত্রে ফসলের জমি, মাঠঘাট, ছোটখাল, ডোবা, পুকুর ভরাট করে মার্কেট ও ইটভাটা, পেট্রোলপাম্প, ক্লিনিক নির্মাণ করা হয়েছে। বছর ঘুরে গেলেই ফসলের জমিতে একেকটি নতুন গ্রাম পাড়া মহল্লা গড়ে উঠছে। গত ৩/৪ বছরের মধ্যে উপজেলা সদরের কদমতলা গ্রামের কয়েক হাজার একরের ফসলের মাঠ প্রায় পুরোটাই এখন নতুন একটি গ্রামে পরিণত হয়েছে সেখানে বড় বড় দালান ও বাড়িঘর নির্মাণ হয়েছে। বিশেষ করে উপজেলার সর্বত্র শত শত প্রবাসী চড়া দামে কৃষকের ফসলের জমি কিনে বালু ভরাট করে ইমারত নির্মাণ করছে। এ ছাড়া বাগেরহাট–মোরেলগঞ্জ–শরণখোলা আঞ্চলিক মহাসড়কের দু‘পাশে ফসলের জমিতে শত শত বাড়িঘর, স্থাপনা ও মাছের খামার গড়ে উঠেছে। প্রতি বছর ফসলের জমিতে বাড়িঘরসহ মাছের খামার ও অন্যান্য স্থাপনা নির্মাণের কারণে আগামীতে ধানসহ অন্যান্য ফসল উৎপাদন কমে যাওয়ার আশংকায় এলাকাবাসীরা উদ্বিগ্ন। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য হেমায়েত উদ্দিন বাদশা বলেন, ফসলের জমিতে বাড়িঘর নির্মাণের প্রবনতা এখনই ঠেকানোসহ বিদ্ধমান বাড়িঘর নির্মাণের সরকারি নীতিমালা বাস্তবায়নে প্রশাসনের কার্যকর ভূমিকা নিতে হবে। শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা সৌমিত্র সরকার বলেন, শরণখোলায় আবাদী জমির পরিমাণ ১০ হাজার হেক্টর। বাড়িঘর নির্মাণের ফলে প্রতি বছর ১/২ হেক্টর করে ফসলের জমি কমছে ফলে এর প্রভাব বাৎসরিক ফসল উৎপাদনের উপর পড়ছে। বাড়িঘর নির্মাণের নীতিমালা কার্যকর করার বিষয়টি আগামী উপজেলা পরিষদের সমন্বয় সভায় তিনি তুলবেন বলেও জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 25, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় অজ্ঞাত যুবকের ঝুলন্তলাশ উদ্ধার
Next Article খুলনার বিপণী বিতান খোলায় ব্যবসায়ীদের মুখে হাসি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু, বাকরুদ্ধ মা

By Correspondent 1 day ago
Uncategorized

মঠবাড়িয়ায় কৃষক-কৃষাণীদে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 days ago
Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?