By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শান্ত খান ঋতুপর্ণার বিপরীতে ?
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > শান্ত খান ঋতুপর্ণার বিপরীতে ?
বিনোদন

শান্ত খান ঋতুপর্ণার বিপরীতে ?

Last updated: 2021/03/01 at 9:32 PM
করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

বিনোদন ডেস্ক

আবারও বাংলাদেশি চলচ্চিত্রে দেখা যেতে পারে টলিউডের ৫০ ছুঁই নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তকে। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া একসঙ্গে ‘১০০ সিনেমা’ নির্মাণের ঘোষণা দিয়েছে। এ নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনাও। মূলত সেই প্রজেক্টেই এবার যুক্ত হওয়ার খবর মিললো দুই বাংলার অন্যতম এই অভিনেত্রীকে। প্রযোজনা প্রতিষ্ঠান এরইমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে ঋতুপর্ণার সঙ্গে। তবে এখনও চুক্তিবদ্ধ হননি হুমায়ুন ফরিদীর ‘রাঙা বউ’-খ্যাত এই নন্দিত নায়িকা।

জানা যায়, এতে ঋতুপর্ণার বিপরীতে থাকার সম্ভাবনা রয়েছে তরুণ নায়ক শান্ত খানের (প্রযোজক সেলিম খানের ছেলে)! ছবিটি পরিচালনা করবেন প্রযোজনা প্রতিষ্ঠানটির নিয়মিত পরিচালক শামিম আহমেদ রনী। গল্প লিখছেন ছটকু আহমেদ।

ছটকু বলেন, ‘আমার কাছে এর ভাবনাটি মাত্র দেওয়া হয়েছে। সেখান থেকেই এখন ছবির কাহিনি ও চিত্রনাট্য তৈরি করছি। বাকিটা প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে।’

এদিকে, বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খানের সঙ্গে।

তিনি ঋতুপর্ণা প্রসঙ্গে বলেন, ‘আমরা গুণী এ অভিনেত্রীকে প্রস্তাব দিয়েছি। এখনও চুক্তি হয়নি। ছবিটির কাজ একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। যদি সব ঠিক থাকে তাহলে তিনি আমাদের সিনেমাতে কাজ করবেন।’

এতে ঋতুপর্ণার বিপরীতে কে থাকবেনÍএমন জিজ্ঞাসাতে তিনি বলেন, ‘এটা শান্ত, নিরব, জায়েদ, যে কেউ হতে পারে। আমরা এখনও শিল্পী চূড়ান্ত করিনি। এমনকি চলচ্চিত্রের নামও ফাইনাল করিনি। চিত্রনাট্যটি শেষ হতে হতেই এগুলো চূড়ান্ত হবে।’

এদিকে, গত বছর নার্গিস আক্তারের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঋতুপর্ণা। এর কাজ এখনও শুরু হয়নি। এছাড়াও তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘জ্যাম’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এর কাজও অনেকদূর এগিয়েছিল। এতে তার সহশিল্পী আরিফিন শুভ ও পূর্ণিমা।অন্যদিকে, শান্ত খান এরমধ্যেই কলকাতার নায়িকা শ্রাবন্তীর সঙ্গে ‘বিক্ষোভ’ ছবিতে কাজ করে ভালোই অভিজ্ঞতা অর্জন করেছেন।

করেস্পন্ডেন্ট March 1, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নতুন সম্পর্কে শ্রাবন্তী !
Next Article অমিতাভ বচ্চনের চোখে সফল অস্ত্রোপচার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
যশোর

যশোর-৪: বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও অবৈধ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
রাজনীতি

৪ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন জাপার ২৬ জন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

এ সম্পর্কিত আরও খবর

বিনোদন

ঠাকুমার ঝুলির ‘ঠাকুমা’র চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
বিনোদন

‘অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকি’ মামলা থেকে মেহজাবীনের অব্যাহতি

By জন্মভূমি ডেস্ক 1 day ago
বিনোদন

চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু আর নেই

By জন্মভূমি ডেস্ক 1 week ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?