By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শার্লক হোমসের পাণ্ডুলিপি নিলামে উঠছে, বিক্রি হতে পারে ১.২ মিলিয়ন ডলারে!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > শার্লক হোমসের পাণ্ডুলিপি নিলামে উঠছে, বিক্রি হতে পারে ১.২ মিলিয়ন ডলারে!
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

শার্লক হোমসের পাণ্ডুলিপি নিলামে উঠছে, বিক্রি হতে পারে ১.২ মিলিয়ন ডলারে!

Last updated: 2024/04/04 at 7:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ১৮৮৯ সালের এক গ্রীষ্মের সন্ধ্যা। লন্ডনের ল্যাংহ্যাম হোটেলে মার্কিন ব্যবসায়ী ও ‘লিপিনকটস মান্থলি ম্যাগাজিন’-এর সম্পাদক জে.এম স্টডার্টের সঙ্গে নৈশভোজ করতে বসেছেন লেখক আর্থার কোনান ডয়েল ও অস্কার ওয়াইল্ড।

খেতে বসে অস্কার ওয়াইল্ড কথা দিলেন, তিনি স্টডার্টের ম্যাগাজিনের জন্য ‘দ্য পিকচার অভ ডোরিয়ান গ্রে লিখবেন’। আর কোনান ডয়েল প্রতিশ্রুতি দিলেন, তিনি লিখবেন ‘দ্য সাইন অভ ফোর’—পরে যা তার সৃষ্ট চরিত্র শার্লক হোমসকে নিয়ে সবচেয়ে বিখ্যাত গল্পগুলোর একটি হয়ে যায়।
সেই ঘটনার ১৩০ বছরের বেশি সময় পর ওই নৈশভোজ নিয়ে লেখা আর্থার কোনান ডয়েলের চিঠি এবং ‘দ্য সাইন অভ ফোর’-এর সম্পূর্ণ হাতে লেখা পাণ্ডুলিপিখানা নিলামে উঠছে।
নিউইয়র্কে এ নিলামের আয়োজন করেছে বিখ্যাত নিলামঘর সদেবিজ।
পাণ্ডুলিপিটিরর অনন্য তাৎপর্য এবং মর্যাদা বিবেচনায় আশা করা হচ্ছে, এর দাম উঠতে পারে ১.২ মিলিয়ন ডলার পর্যন্ত। এ পাণ্ডুলিপিকে কোনান ডয়েলের সবচেয়ে মূল্যবান জিনিস মনে করা হচ্ছে।
সদেবিজের বই ও পাণ্ডুলিপি-সংক্রান্ত আন্তর্জাতিক সিনিয়র স্পেশালিষ্ট সেলবি কিফার সিএনএনকে বলেন, কোনান ডয়েল ও অস্কার ওয়াইল্ড একেবারেই ভিন্ন ঘরানার দুজন লেখক ছিলেন। ‘তবু তারা একসঙ্গে খাবার খেতে বসে কে কী নিয়ে কাজ করছেন, সে আলোচনা করেছেন।’
‘দ্য সাইন অভ ফোর’-এর পাণ্ডুলিপিটি খুব পরিচ্ছন্ন অবস্থায় আছে, সাধারণত এমনটা দেখা যায় না। পাণ্ডুলিপিতে শুধু স্টডার্ট আমেরিকান ধাঁচে যেসব বানান সম্পাদনা করেছিলেন, সেগুলোর চিহ্ন রয়েছে। আর আছে কোনান ডয়েলের কাটাছেঁড়া করা কিছু শব্দ।
কিফার জানান, কোনান ডয়েলের টিকে থাকা অবশিষ্ট পাণ্ডুলিপিগুলোতেও সম্পাদনা করার চিহ্ন তেমন একটা দেখা যায়নি।

তিনি বলেন, ‘লিখতে শুরু করার আগে ডয়েল চিন্তা-ভাবনাতেই অনেকটা সময় কাটিয়ে দিতেন কি না, জানি নাৃতবে [পাণ্ডুলিপি দেখে] মনে হয়, তার সমস্ত চিন্তা প্রায় পূর্ণাঙ্গরূপে কাগজে লেখা হতো; সরাসরি মন থেকে তার কলমে চলে আসত।’
শার্লক হোমসকে নিয়ে লেখা দ্বিতীয় উপন্যাস ‘দ্য সাইন অভ ফোর’। প্রথম উপন্যাস ‘দ্য স্টাডি ইন স্কারলেট’-এর সাফল্যের পর এটি প্রকাশ করেন স্টডার্ট।
লিপিনকটস ম্যাগাজিনে ১৮৯০ সালে ‘দ্য সাইন অভ ফোর প্রকাশিত হয়’। এবারও আটলান্টিকের দুই পারে বিপুল জনপ্রিয়তা পায় শার্লক হোমস ও ড. ওয়াটসন।
দুই বছর আগে মারা যাওয়া শিকাগোর সংগ্রাহক ড. রডনি পি. সোয়ান্তকোর ব্যক্তিগত সংগ্রহ থেকে নিলামে উঠছে শার্লক হোমসের এ গল্পের পাণ্ডুলিপি।
এছাড়া তার সংগ্রহ থেকে এফ. স্কট ফিটজেরাল্ডের স্বাক্ষর করা ‘দ্য গ্রেট গ্যাটসবি’ও উঠছে নিলাম। আশা করা হচ্ছে এ উপন্যাসের দাম আড়াই লাখ ডলার পর্যন্ত উঠতে পারে।
এছাড়া ভ্লাদিমির নবোকভের ‘ললিতা’ উপন্যাসের প্রথম সংস্করণও নিলামে উঠছে। আগামী ২৬ জুন নিউইয়র্কে এ নিলাম অনুষ্ঠিত হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশে প্রথমবারের মতো ওমরাহ কার্ড চালু
Next Article চরম দারিদ্র্যসীমায় নামতে পারে দেশের ৫ লাখ মানুষ: বিশ্বব্যাংক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

তালায় পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 9 seconds ago
সাতক্ষীরা

আজ পহেলা বৈশাখ

By Correspondent 2 hours ago
বরিশাল

মঠবাড়িয়ায় ভুয়া ডাক্তার ও ক্লিনিক মালিকের কারাদণ্ড

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের মধুর মান ক্ষুন্ন করছে ভেজাল মধুতে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 14 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?