By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চরম দারিদ্র্যসীমায় নামতে পারে দেশের ৫ লাখ মানুষ: বিশ্বব্যাংক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > চরম দারিদ্র্যসীমায় নামতে পারে দেশের ৫ লাখ মানুষ: বিশ্বব্যাংক
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চরম দারিদ্র্যসীমায় নামতে পারে দেশের ৫ লাখ মানুষ: বিশ্বব্যাংক

Last updated: 2024/04/04 at 7:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেকের ভোগক্ষমতা কমে যাওয়ায় চলতি ২০২৩-২৪ অর্থবছরে চরম দারিদ্র্যসীমায় নেমে আসতে পারে দেশের প্রায় পাঁচ লাখ মানুষ। বিশ্বব্যাংকের ম্যাক্রো পোভার্টি আউটলুক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সংস্থাটির সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেটের অংশ হিসেবে গত মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
বিশ্বব্যাংকের হিসাবে, চলতি অর্থবছর বাংলাদেশে চরম দারিদ্র্যের হার বেড়ে মোট জনসংখ্যার ৫ দশমিক ১ শতাংশ হতে পারে। গত ২০২২-২৩ অর্থবছরে যা ছিল ৪ দশমিক ৯ শতাংশ।
বিশ্বব্যাংকের দেওয়া সংজ্ঞা অনুসারে, যাদের আয় দৈনিক ২ দশমিক ১৫ ডলারেরও কম, তারা চরম দরিদ্র। এই ধরনের জনগোষ্ঠীকে চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষও বলা হয়ে থাকে। আন্তর্জাতিক দারিদ্র্য রেখা ব্যবহার করে চরম দারিদ্র্যের হার বের করা হয়। দারিদ্র্যের সবচেয়ে নাজুক অবস্থা এটি।
বিশ্বব্যাংক মনে করছে, চলতি অর্থবছর বাংলাদেশে চরম দারিদ্র্যের পাশাপাশি মাঝারি দারিদ্র্যের হারও বাড়তে পারে। মাঝারি দারিদ্র্যের হার পৌঁছতে পারে ২৯ দশমিক ৪ শতাংশে। গত অর্থবছর এ হার ছিল ২৯ দশমিক ৩ শতাংশ। যাদের দৈনিক আয় ২ দশমিক ১৫ ডলার বা তার বেশি হলেও ৩ দশমিক ১৫ ডলারের কম, তাদের মাঝারি দরিদ্র বলে গণ্য করা হয়।
এদিকে চলতি অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৬ শতাংশে ঠেকতে পারে। গত অর্থবছরে যা ছিল ৯ শতাংশের মতো।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ অনুসারে, গত পাঁচ বছরে দেশে দারিদ্র্যের হার বেশ খানিকটা কমেছে। দারিদ্র্যের হার কমে হয়েছে ১৮ দশমিক ৭ শতাংশ। যেটি ২০১৬ সালের জরিপে ছিল ২৪ দশমিক ৩ শতাংশ। কমেছে অতি দারিদ্র্যের হারও। ২০১৬ সালে এ হার ছিল ১২ দশমিক ৯ শতাংশ। ২০২২ সালে তা কমে হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক মানুষের ব্যক্তিগত ক্রয়ক্ষমতা কমে যাওয়ার কারণে সাম্প্রতিক সময়ে দারিদ্র্য হ্রাসের গতি থমকে গেছে। খাদ্যপণ্যের উচ্চমূল্য নিম্ন আয়ের পরিবারগুলোর ওপর বিশেষভাবে প্রভাব ফেলেছে। এ পরিবারগুলো তাদের আয়ের অর্ধেকেরও বেশি খাবারের পেছনে ব্যয় করে।
তবে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, আগামীতে মূল্যস্ফীতি কিছুটা কমে আসতে পারে। এতে ব্যক্তির ভোগক্ষমতা কিছুটা বাড়বে। সমস্যায় থাকা মানুষের জন্য খাদ্যপণ্যে সরকারের দেওয়া ভর্তুকির একটা সুফলও মিলবে। এ ছাড়া মেগা প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ হলে বিনিয়োগের ক্ষেত্রে উদ্যেক্তাদের মধ্যে একটা আস্থাও কাজ করবে, যার ইতিবাচক প্রভাব পড়তে পারে কর্মসংস্থানে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শার্লক হোমসের পাণ্ডুলিপি নিলামে উঠছে, বিক্রি হতে পারে ১.২ মিলিয়ন ডলারে!
Next Article শিগগিরই একীভূত হচ্ছে সরকারি চার ব্যাংক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

খুলনায় বাংলা নববর্ষ উদযাপন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

তালায় পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের মধুর মান ক্ষুন্ন করছে ভেজাল মধুতে

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 16 hours ago
জাতীয়

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের যেসব বিষয়ে আলোচনা হলো

By Tanvir 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?