By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদার উন্নতি ঘটানো এখন সময়ের দাবী: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদার উন্নতি ঘটানো এখন সময়ের দাবী: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদার উন্নতি ঘটানো এখন সময়ের দাবী: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Last updated: 2024/12/08 at 1:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

তথ্যবিবরণী : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় মিড-ডে-মিল এর আওতায় আসবে। প্রথম পর্যায়ে দেশের একশত ৫০টি উপজেলার সকল বিদ্যালয়ে এটি চালু হবে। দক্ষিণ এশিয়াতে কেবল বাংলাদেশে শিক্ষাখাতে বরাদ্দ সবচেয়ে কম, বাজেটের মাত্র দুই শতাংশ। কিন্তু ইউনেস্কোর মতে শিক্ষাখাতে বরাদ্দ বাজেটের ছয় শতাংশ হওয়া উচিত। শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদার উন্নতি ঘটানো এখন সময়ের দাবী। প্রাথমিক শিক্ষার লক্ষ্যই হলো শিশুদের সাক্ষর করে গড়ে তোলা বা অক্ষরজ্ঞানসম্পন্ন করে তোলা। একইসাথে তাকে ভাষাজ্ঞানে ও গণিতে দক্ষ করা। পড়তে পারা মানুষের সামনে বিশে^র জ্ঞানরাজ্যের দ্বার খুলে যায়। যার সূচনা প্রাথমিক বিদ্যালয় থেকেই হয়।

তিনি আজ রবিবার সকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, যেসকল বিদ্যালয়গুলোয় খুব কম সংখ্যক শিক্ষার্থী আছে সেগুলোকে পাশর্^বর্তী স্কুলের সাথে একীভূত করার চিন্তা রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগের মতো কোটা না রাখার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। সাধারণভাবে অন্য চাকরিতে যেমন সাত শতাংশ কোটা রয়েছে, এখানেও তেমনটি থাকবে। তবে শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে দক্ষ করে তুলতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট নিয়োগের ২০ শতাংশ গণিত ও বিজ্ঞানের বিষয়গুলো থেকে পাশ করাদের অগ্রাধিকার দেয়া হবে। গাইড বই ও প্রাইভেট কোচিং এর বিষয়টি নিরুৎসাহিত করতে হবে। শহরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামো প্রকল্পের মাধ্যমে দৃষ্টিনন্দন করার কাজ চলমান আছে।

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে সভায় পুলিশের অতিরিক্ত রেঞ্জ ডিআইজি জয়দেব চৌধুরী বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসকসহ কর্মকর্তারা অংশ নেন। মতবিনিময় শেষে উপদেষ্টা গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।

পরে উপদেষ্টা একই স্থানে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ওসি প্রদীপের সাজাপ্রাপ্ত স্ত্রী চুমকির জামিন হাইকোর্টে
Next Article অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের সতর্কবার্তা দিল সরকার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By Tanvir 18 seconds ago
খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৈশাখী আড্ডা ও নৌ ভ্রমণ

By Nayon Islam 52 seconds ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বার কাউন্সিল নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই : সংসদে আইনমন্ত্রী

By Tanvir 4 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By Tanvir 18 seconds ago
খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৈশাখী আড্ডা ও নৌ ভ্রমণ

By Nayon Islam 52 seconds ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বার কাউন্সিল নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই : সংসদে আইনমন্ত্রী

By Tanvir 4 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?