
নদী ও মানুষের সম্পর্ক সেই প্রাচীনকাল থেকেই নিবিড় ও গভীর। সেই ঐতিহ্য ও সংস্কৃতির বন্ধনকে ধারণ করেই খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজন করেছে এক ব্যতিক্রমী বৈশাখী আড্ডা ও নৌ ভ্রমণের।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে খুলনার কোল ঘেঁষে বয়ে যাওয়া ভৈরব নদে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে খুলনায় কর্মরত বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। বাঙালির চিরায়ত ঐতিহ্য, শেকড়ের টান এবং সংস্কৃতির আবেগে ভরপুর এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না। সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলমগীর হান্নান, সহ-সভাপতি মাহমুদ সোহেল, যুগ্ম সম্পাদক হাসানুর রহমান তানজীর, কোষাধ্যক্ষ একরামুল হোসেন লিপু, নির্বাহী সদস্য হুমায়ুন কবীর, সোহেল মাহমুদ, বিমল সাহা, আশাফুর রহমান কাজল, ফেরদৌস আলম, কামরুল হোসেন মনি, মাসুম বিল্লাহ, সাগর জাহিদুল, কামাল মোস্তফা, মাসুম বিল্লাহ ইমরান, ইমাম হোসেন সুমন, আয়শা আক্তার জ্যোতি, মোহা. রহমাতুল্লাহ, জিএম রাসেল ইসলাম, এম হাসানুজ্জামান, শাহারিয়ার হোসেন মানিক, রেজাউল ইসলাম তুরান, মোহন চৌধুরী, ফয়সাল আহমেদ, জিয়াউল হক মিলন, মেহেদী হাসান দীপু, আব্দুর রহমান শাওন ও নুর মুহাম্মদ নবাবসহ আরও অনেকে।
আয়োজনে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলা সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করে। নৌ ভ্রমণের মধ্য দিয়ে তারা প্রকৃতি ও ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ উপভোগ করেন।
এ আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।