By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ
জাতীয়

শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

Last updated: 2021/04/25 at 11:56 PM
করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

* তালিকায় একটি বেসরকারি সংস্থায় চাকরিজীবীরা রয়েছেন

* উপজেলা পর্যায়ের শিল্পীরা আবেদন করতে পারলেও জেলা পর্যায়ের শিল্পীরা জানেন না খবর

অভিজিৎ পাল

খুলনায় দুঃস্থ অসহায়, প্রান্তিক, কর্মহীন শিল্পী, কলাকুশলি ও সাহিত্যকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা প্রদান প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। শিল্পকলা একাডেমির সদস্য, দীর্ঘদিন ধরে কাজ করা শিল্পী, কলাকুশলি ও সাহিত্যিকরা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বাদ পড়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার এ বিষয়ে ৫০ এর অধিক শিল্পী, কলাকুশলি ও সাহিত্যিকরা শিল্পিকলা একাডেমির খুলনা জেলা কার্যালয়ে জড়ো হয়ে কথা বলেন জেলা কালাচারাল অফিসার ও জেলা প্রশাসকের সাথেও। 

গত ২২ এপ্রিল বৃহস্পতিবার খুলনায় ২৯৭ জন দুঃস্থ অসহায়, প্রান্তিক, কর্মহীন শিল্পী, কলাকুশলি, সাহিত্যিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সহায়তা প্রদান করা হয়েছে। অভিযোগ উঠেছে প্রকৃত কর্মহীন শিল্পী, কলাকুশলি ও সাহিত্যিক এবং নাট্যব্যক্তিত্বদের বাদ দিয়ে এই তালিকা প্রেরণ করা হয়েছে। শিল্পকলা একাডেমী বলছে শিল্পী, কলাকুশলি ও সাহিত্যিকদের ডাটাবেজ না থাকায় তাদের সংগঠনদের মাধ্যমে এটি করা হয়েছে। যার কারণে তথ্য পেতে সমস্যা হতে পারে। আর যারা বাদ পড়েছেন তাদের পুনরায় আবেদন করার কথা বলছেন জেলা প্রশাসক।

খুলনার ব্যান্ড সংগীত শিল্পী রুবেল। গত বছর করোনার শুরু থেকে সকল ধরনের অনুষ্ঠান আয়োজন বন্ধ রয়েছে। ফলে কর্মহীন হয়ে একটি বছর পার করছেন তারা। গত ২২ এপ্রিল শিল্পী কলাকুশলিরা সাহায্য পেয়েছে জানার পরে ছুটে এসেছেন শিল্পকলা একাডেমীতে কেন তারা পেলেন না এ বিষয়ে জানতে।

একই অবস্থা শিল্পকলার সদস্য অন্যান্য শিল্পী, নাট্য অভিনেতা ও কলাকুশলিদের। তাদের অভিযোগ শিল্পকলা একাডেমি না জানিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করেছে। যার কারণে প্রকৃত শিল্পীরা প্রধানমন্ত্রীর সহায়তা থেকে বাদ পড়েছেন।

সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের নেত্রী লুৎফুন নাহার পলাশি বলেন, আমরা অনেকেই এই বিষয়টা জানতাম না যে, কবে আবেদন চেয়েছে আর কিভাবে আবেদন করতে হবে। পত্রিকার মাধ্যমে জেনে আমরা আজ এসেছি। আমাদের ব্যাপারে জানিয়েছি।

খুসাস এর শিল্পী হাফিজুল ইসলাম জানান, আমি শিল্পকলা একাডেমির সদস্য। আমার কাছে কোন নোটিশ বা ম্যাসেজ যায় নাই যে আমার সাহায্যের প্রয়োজন আছে কিনা। আমরা জানতে পেরেছি অনেকেই পাননি। তাহলে কারা পেয়েছেন আমরা সেটিও জানতে চেয়েছি।

কামরুল ইসলাম কাজল বলেন, আমি চার বছর ধরে শিল্পকলা একাডেমির সদস্য। আমি একজন নাট্যশিল্পী। আমরা অনলাইন সম্পর্কে জানলেও আমরা অনলাইনে এমন ধরনের কোন তথ্য পায়নি। আমরা যে কয়জন সহায়তা পেয়েছে তাদের তালিকা চেয়েছি কালচারাল অফিসারের নিকট কিন্তু তারা তালিকা দিচ্ছেন না। তারা বলছেন যে তালিকা জেলা প্রশাসকের কাছ থেকে নিতে হবে। আমরা জেলা প্রশাসকের নিকট থেকে তালিকা নিয়েছি। তালিকাতে একটি এনজিওর প্রায় ৩০ থেকে ৪০ জন চাকরিজীবীর নাম দেখছি। আর অনলাইনে আবেদনের কথা থাকলে উপজেলা পর্যায় থেকে যে সকল শিল্পীরা সাহায্য পেয়েছেন তারা কিভাবে আবেদন করেছেন এটি নিয়ে সংশয় রয়েছে। পুরো বিষয়টি আমাদের কাছে হাইড করা হয়েছে বলে তিনি মনে করেন।

এ ব্যাপারে জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা বলেন, গত বছর করোনার কঠোর লকডাউনের মধ্যে এই তালিকা করা হয়েছে এবং অনলাইনে অনেক শিল্পী তৎপর নয় বলেই অনেকে বাদ পড়েছেন। তিনি বলছেন, আমরা শুধুমাত্র কর্মহীন হয়ে পড়া শিল্পীদেরই তালিকা প্রেরণ করেছি। যারা বাদ পড়েছেন তাদের ব্যাপারে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, যারা বাদ পড়েছেন তারা আবেদন করলে পর্যায়ক্রমে অবশ্যই সরকারের পক্ষথেকে তাদের করোনাকালিন সময়ে সহায়তা করা হবে।

করোনাকালীন এই সময়ে খুলনায় প্রথমে একশতজন শিল্পী, কলাকুশলি ও সাহিত্যিকদেরকে ৫ হাজার টাকা ও পরবর্তীতে ২৯৭ জনকে ১০ হাজার টাকা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সহায়তা প্রদান করা হয়েছে।

করেস্পন্ডেন্ট April 25, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নিষ্প্রাণ ড্রতে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট টাইগারদের
Next Article খুলনায় খুললো দোকান, বালাই নেই স্বাস্থ্যবিধির
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা বৃদ্ধাশ্রমে থাকা ‌ বৃদ্ধ বাবার মন ভালো নেই ‌‌‌

By জন্মভূমি ডেস্ক 7 minutes ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা নবাগ্ত পুলিশ সুপার আরেফিন জুয়েল

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
তাজা খবরসাতক্ষীরা

ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলবাসীর সংগ্রামের শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়তাজা খবর

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা

By জন্মভূমি ডেস্ক 17 hours ago
জাতীয়

৯০ দিনের মধ্যে মুর্শেদীর গুলশানের বাড়ির দখল নেওয়ার নির্দেশ হাইকোর্টের

By জন্মভূমি ডেস্ক 18 hours ago
জাতীয়

নির্বাচনে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের

By জন্মভূমি ডেস্ক 18 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?