By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শুক্রবার লকডাউনে নগরী ছিল ফাঁকা, কাঁচা বাজারে লোকসমাগম কম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > শুক্রবার লকডাউনে নগরী ছিল ফাঁকা, কাঁচা বাজারে লোকসমাগম কম
Uncategorized

শুক্রবার লকডাউনে নগরী ছিল ফাঁকা, কাঁচা বাজারে লোকসমাগম কম

Last updated: 2021/07/02 at 10:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE


মোঃ এজাজ আলী
দেশব্যাপী সর্বাত্মক কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার খুলনার রাস্তাঘাট ছিল ফাঁকা। জরুরি যানবাহন ছাড়া নগর সড়কে যানবাহনের উপস্থিতি ছিল না বললেই চলে। তবে সড়কে ছিল রিক্সা। আষাঢ়ের বাদল দিনে আকাশ ছিল কালো মেঘে ঢাকা। নগরীর অস্থায়ী কাঁচা বাজারে গিয়ে দেখা গেছে খুব কম সংখ্যক ক্রেতা বাজারে এসেছেন। অনেকেই লকডাউনের খবরে নিত্যপণ্যসহ বাজার সওদা আগেই কিনে রেখেছেন। সকাল ১০ টায় নিরালার মোড়ে অস্থায়ী কাঁচা বাজারে গিয়ে দেখা গেছে, ক্রেতা তেমন একটা নেই। নিরালা ১০ নং রোডের বাসিন্দা জামিল জানান, শুক্রবার আমি বাজার করি। তবে গত সপ্তাহের তুলনায় সব্জির দাম একটু কম। বাজারে মাত্র চার থেকে পাঁচটি দোকানে শাক-সব্জি রয়েছে। হারুন নামে এক বিক্রেতা বলেন, নিরালা থেকে হেঁটে গল্লামারী থেকে মালামাল নিয়ে আনতে হয় বাজারে। এজন্য অল্প কিছু কাঁচামাল এনেছি। বেশি সব্জি আনলে লোকসানের আশংকা থাকে। সরকার এক সপ্তাহের কঠোর লকডাউন দিয়েছে। একারনে বাজারে ক্রেতা কম আসছে। আজকে লকডাউনের দ্বিতীয় দিন। এদিকে খুলনায় যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হলেই গুনতে হচ্ছে জরিমানা। আর্থিক জরিমানা ছাড়াও শাস্তির বিধান চালু রয়েছে। নগরীর বেশ কয়েকটি মোড়ে চেকপোষ্ট বসিয়ে এ কার্যক্রম চলছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান, খুলনায় করোনা সংক্রমণের হার বেড়ে গেছে। দিন দিন খারাপ অবস্থা হচ্ছে। মানুষ করোনার ভয়াবহতা গণমাধ্যমে দেখছে। এরপরও তারা সচেতন হচ্ছে না। নগরীর বড় বাজারে মাস্ক না পরে ঘুরতে আসা এক ব্যক্তিকে দুইশত টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনকে সহযোগিতা করতে গতকাল শুক্রবারও আমাদের সাথে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন। সকাল-বিকেল দুবেলাই অভিযান চলবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 2, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় করোনা রোগীর শয্যা সঙ্কট
Next Article খুলনায় ভালো নেই পরিবহন শ্রমিকরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু, বাকরুদ্ধ মা

By Correspondent 7 days ago
Uncategorized

মঠবাড়িয়ায় কৃষক-কৃষাণীদে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 1 week ago
Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?