By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
জাতীয়

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

Last updated: 2023/01/31 at 3:48 PM
করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ২০২২ সালের এসএসসি পরীক্ষায় শূন্য ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে সোমবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় শূন্য ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যাদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো থেকে সংগ্রহ করা হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয়গুলো হলো- দুর্গাপুরের জুগিশো চয়নিকা গার্লস হাই স্কুল (নন এমপিও, পরীক্ষার্থী সংখ্যা-২) ও পুটিয়ার তারাপুর হাই স্কুল (নন এমপিও, পরীক্ষার্থী সংখ্যা-১)। দিনাজপুর শিক্ষা বোর্ডের গাইবান্ধা সাদুল্ল্যাপুরের কুঞ্জামহিপুর দ্বিমুখী বিদ্যালয় (নন এমপিও, পরীক্ষার্থী সংখ্যা-৩), নীলফামারী ডিমলার পশ্চিম হরিবাড়ী আছিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় (নন এমপিও, পরীক্ষার্থী সংখ্যা-২), কুড়িগ্রাম সদরের খামার বড়াইবাড়ী উচ্চ বিদ্যালয় (এমপিওভুক্ত, পরীক্ষার্থী সংখ্যা-৪), দিনাজপুর খানসামা উপজেলার হাজিপাড়া উচ্চ বিদ্যালয় (এমপিওভুক্ত,পরীক্ষার্থী সংখ্যা-৬), পঞ্চগড় জেলার বোদা উপজেলার বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় (নন এমপিও, পরীক্ষার্থী সংখ্যা-২)। যশোর শিক্ষা বোর্ডের অধীন যশোর মনিরামপুর গলদা খারিঞ্চি গার্লস হাইস্কুল (এমপিওভুক্ত, পরীক্ষার্থী সংখ্যা-১), চট্টগ্রাম বোর্ডের চট্টগ্রাম জেলার পাঁচশাইল গ্লোবাল স্কলার স্কুল অ্যান্ড কলেজ (নন এমপিও, পরীক্ষার্থী সংখ্যা-১), ময়মনসিংহ বোর্ডের জামালপুরের বিজয়নগর উচ্চ বিদ্যালয় (নন এমপিও, পরীক্ষার্থী সংখ্যা-৭)। এসব প্রতিষ্ঠানের পাশের হার শূন্য হওয়ার কারণ কী, কী ধরনের সহযোগিতা দিলে এ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারবে, তা নিরূপণ করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া ও প্রতিষ্ঠানের গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত কার্যাবলী সম্পাদনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত পাঁচ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলসহ, শিক্ষার্থী, পরীক্ষার্থী, পাশের হারের বিস্তারিত তথ্যাদি জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর অনুলিপি বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

করেস্পন্ডেন্ট January 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাগরে লঘুচাপ, আরও ঘণীভূত হওয়ার শঙ্কা
Next Article চিতলমারীতে ২১৯ পরিবার স্বপ্নের ঠিকানায়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনা

ডুমুরিয়ার সাত হাত লম্বা কচু দেশ পেরিয়ে যাচ্ছে কোরিয়ায়

By জন্মভূমি ডেস্ক 1 minute ago
খুলনা

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার পুনঃতদন্ত দাবি কেইউজের

By জন্মভূমি ডেস্ক 9 minutes ago
চুয়াডাঙ্গা

জীবননগরে সেনা হেফাজতে মৃত্যুবরণ করা বিএনপি নেতার দাফন সম্পন্ন

By জন্মভূমি ডেস্ক 17 minutes ago

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

প্রথম ঘণ্টায় ৩৬ আপিল শুনানি, ৫ জনের মনোনয়নপত্র বাতিল

By জন্মভূমি ডেস্ক 23 hours ago
জাতীয়

রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে মৃত্যু বেড়ে ৬

By জন্মভূমি ডেস্ক 23 hours ago
জাতীয়

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩

By জন্মভূমি ডেস্ক 23 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?