By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শ্যামনগরের শীর্ষ চাঁদাবাজ লিটন দুই সহযোগিসহ গ্রেপ্তার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরের শীর্ষ চাঁদাবাজ লিটন দুই সহযোগিসহ গ্রেপ্তার
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরের শীর্ষ চাঁদাবাজ লিটন দুই সহযোগিসহ গ্রেপ্তার

Last updated: 2025/03/14 at 4:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

শ্যামনগর প্রতিনিধি : সেনাবাহিনীর সদস্যরা এক অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই সহযোগিসহ শ্যামনগর উপজেলা শীর্ষ চাঁদাবাজ মোঃ লিটন হোসেন গাজী (৩০) কে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় শ্যামনগরের নূরনগর এলাকা থেকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (১৪ মার্চ) সকালে তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার লিটনের দুই সহযোগী হলো সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার ইসমাইলপুর গ্রামের মো. আবু বক্কর সরদারের ছেলে মো. সাগর হোসেন ও কৈখালী ইউনিয়নের শিবচন্দ্রপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. আবির হাসান ওরফে আশিক।
খোঁজ নিয়ে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ ক্যাম্পে দায়িত্বরত মেজর মোঃ ফাহিমের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগরের নূরনগর এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ওই এলাকার শীর্ষ চাঁদাবাজ লিটনকে তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি চায়না চাকু, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ইয়াবাসহ ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও তাঁর কাছে (লিটনের) পাওয়া ফোন চেক করে ৫ আগস্ট শ্যামনগর থানা লুট করে নিয়ে যাওয়া পুলিশের নাইন এমএম পিস্তলের ছবি ও ভিডিও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাঁর কাছে এই অস্ত্র রয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান, সেনাবাহিনী সদস্যরা লিটনসহ তাঁর দুই সহযোগীকে থানা হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত লিটন এর আগে শ্যামনগর থানা পুলিশের হাতে অস্ত্রসহ আটক হয়। তাছাড়া তাঁর বিরুদ্ধে শ্যামনগর, কালীগঞ্জ ও সাতক্ষীরা সদর থানায় হত্যা, মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও লিটনসহ তাঁর সহযোগীরা চোরাকারবারীর সঙ্গে জড়িত বলেও জানা গেছে। সে ভারত-বাংলাদেশ সীমান্তের নৈকাটি এলাকার চোরাকারবারী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চার দশকের সংঘাত অবসানে প্রস্তুত আর্মেনিয়া-আজারবাইজান
Next Article দুই বছর পর শ্যামনগর পৌরসভায় জন্মনিবন্ধন চালু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

আজ থেকে খুলনার ১৫টি স্থানে ট্রাকে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমান সংসদীয় নেতা নির্বাচিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
জাতীয়

দুটো শপথই নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমান সংসদীয় নেতা নির্বাচিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
সাতক্ষীরা

তালার বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 10 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 25 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?