By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সমাজে লিঙ্গ-বিদ্বেষ নিয়ে প্রবন্ধগ্রন্থ ‘বেশ্যা ও বিদুষীর গল্প’
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সমাজে লিঙ্গ-বিদ্বেষ নিয়ে প্রবন্ধগ্রন্থ ‘বেশ্যা ও বিদুষীর গল্প’
জাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

সমাজে লিঙ্গ-বিদ্বেষ নিয়ে প্রবন্ধগ্রন্থ ‘বেশ্যা ও বিদুষীর গল্প’

Last updated: 2022/09/01 at 8:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE
জন্মভূমি ডেস্ক
স্বাধীনতার ৫০ বছর পরেও বাংলাদেশে নারীরা যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক। হিন্দু-মুসলমান, ধনী-দরিদ্র নির্বিশেষে সমাজের সকল বর্গেই নারীরা ‘সংখ্যালঘু-দশা’র মধ্যে বন্দী হয়ে আছে। এ অসহায় দশা সংখ্যা নয় বরং ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত। নারীর মুক্তি ও নরের মুক্তি একই সুতোয় বাঁধা। এ বিষয়গুলোকে চিন্তার কেন্দ্রে রেখেছে প্রবন্ধগ্রন্থ ‘বেশ্যা ও বিদুষীর গল্প’।

কবি, প্রাবন্ধিক এবং জেন্ডার ও মিডিয়া বিষয়ক গবেষক আফরোজা সোমার প্রবন্ধগ্রন্থ বেশ্যা ও বিদুষীর গল্প নিয়ে আলোচনা ও আনন্দ-আড্ডায় অংশ নিয়ে বক্তরা এসব কথা বলেন।

শুক্রবার (২৬শে আগস্ট) বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ আয়োজন করে বইটির প্রকাশনী সংস্থা হাসান’স।

প্রবন্ধগ্রন্থের লেখক আফরোজা সোমা বলেন, সমাজ বদলাতে হলে, সামাজিক মনস্তত্ব ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হলে সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছতে হবে। শহুরে জনগোষ্ঠীর কাছে পরিবর্তনের বার্তা পৌঁছাতে বেশ্যা ও বিদুষীর গল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গ্রামীণ ও প্রান্তিক মানুষের কাছে পরিবর্তনের এ ভাবনাগুলোকে কীভাবে পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে আরেও ভাবতে হবে বলে তিনি মনে করেন।

লেখক-অনুবাদক রওশন জে চৌধুরী বলেন, সমাজে বিদ্যমান আর্থ-সামাজিক-সাংস্কৃতিক চর্চার ভেতর দিয়েই যে মূলত নারী ও পুরুষের চরিত্র-পরিচয় নির্মিত হয়; সেই বিষয়টিকে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছে বেশ্যা ও বিদুষীর গল্প।

প্রবন্ধগ্রন্থটি সময় ও সমাজে থেকে এগিয়ে থাকা গ্রন্থ হিসেবে আখ্যা দিয়েছেন আলোচক বাকি বিল্লাহ।

কবি জুয়েল মোস্তাফিজ বলেন, মূলধারার গণমাধ্যমে, বিশেষত পত্রিকায় ধর্ষণ, নারী নির্যাতন ও নিপীড়নের খবরগুলোর ভাষা যে লিঙ্গ-সংবেদনশীল নয়; সেই বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা রয়েছে এই গ্রন্থে। তাই, দেশের গণমাধ্যম কর্মীদের জন্য বইটি অবশ্য জরুরি পাঠ্য বলেও উল্লেখ করেন তিনি।

কবি ও কথাসাহিত্যিক মুজতবা আহমেদ মুরশেদ বলেছেন, পুরুষতন্ত্র যে শুধু নারীকে নয়, পুরুষকেও বন্দী করে রাখে সেই বিষয়টিকে দারুণভাবে তুলে ধরেছে বেশ্যা ও বিদুষীর গল্প। বইটি পুরুষতন্ত্রের জীবাণুতে শুধু পুরুষ নয় নারীরাও যে আক্রান্ত হতে পারে সেই বিষয়টিকে বিভিন্ন উদাহরণ ও প্রেক্ষিত টেনে এনে পরিষ্কার করেছে বলে মন্তব্য করেন কবি অনিকেত শামীম।

বেশ্যা ও বিদুষীর গল্প বইয়ে মোট চারটি অধ্যায় ও ২৭টি প্রবন্ধ রয়েছে। ২০২১ সালের একুশে গ্রন্থমেলায় সোমার এ বইটি প্রকাশ করে প্রকাশনী সংস্থা হাসান’স।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 1, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হংকংকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করল ভারত
Next Article কুয়েটের ভিসি অধ্যাপক ড. মিহির রঞ্জন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 11 minutes ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 15 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 17 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By Staff Reporter 21 minutes ago
জাতীয়

কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করবো : কৃষি প্রতিমন্ত্রী

By Staff Reporter 22 minutes ago
জাতীয়

আমরা মানুষের সেবক, মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

By Staff Reporter 23 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?