By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সম্পত্তি লিখে দেওয়ার পর তাদের ঠাঁই হলো পরিত্যক্ত টিনের ছাপড়ার নীচে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সম্পত্তি লিখে দেওয়ার পর তাদের ঠাঁই হলো পরিত্যক্ত টিনের ছাপড়ার নীচে
জেলার খবর

সম্পত্তি লিখে দেওয়ার পর তাদের ঠাঁই হলো পরিত্যক্ত টিনের ছাপড়ার নীচে

Last updated: 2022/09/30 at 11:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

বাগেরহাট অফিস
কৌশলে সকল সম্পত্তি লিখে নিয়ে খোঁজ রাখছে না বয়স্ক ও অসুস্থ বাবা-মার। ছেলে ও পুত্রবধূর এমন প্রতারণার কাছে হেরে তারা এখন বাকরুদ্ধ। শেষ বয়সে ঠাঁই হয়েছে রান্না ঘরের পাশে পরিত্যক্ত টিনের ছাপড়ার নীচে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলা সদরের পূর্ব সায়েড়া গ্রামে। প্রতারণার শিকার ওই গ্রামের মৃত নাজির আলী ফকিরের ছেলে অসুস্থ বৃদ্ধ ফকির মোবারক আলী (৮০) এবং তার স্ত্রী জয়তুন নেছা বেগম (৭০)। প্রতারণা করে সম্পত্তি লিখে নিয়ে যাওয়ার বিষয়টি মানতে নারাজ আত্মীয়-স্বজন ও স্থানীয়রা। বয়স্ক দম্পতির সকল সম্পত্তির দলিল বাতিলের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।
স্থানীয়রা জানান, মোবারক ও জয়তুননেছা দম্পতির একমাত্র ছেলে জাকির ও পুত্রবধূ শাহীনা বেগম গত ২০১৬ সালের ১ অক্টোবর হেবা দলিলের মাধ্যমে বিলান ও বাস্তভিটাসহ ২ একর ৬০ শতক জমি রেজিস্ট্রি করিয়া নেয়। সেই থেকে আর খোঁজ রাখে না তাদের। ছেলেও পুত্রবধূ তাদের সাথে প্রতারণা করেছে বিষয়টি টের পেয়ে বাগেরহাট সদর মডেল থানায় ছেলেও পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ জানায় বৃদ্ধ দম্পতি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় প্রতিনিধিসহ সকলের উপস্থিতিতে মৌখিকভাবে বিষয়টি মিমাংসা করে দেয়। শর্তানুযায়ী দলিলের মাধ্যমে সকল সম্পত্তি পিতা-মাতার নামে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সালিশের সিদ্ধান্ত অগ্রাহ্য করে আজ পর্যন্ত সম্পত্তি ফেরত দেয়নি। উল্টো বাবা-মা যাতে জমিতে যেতে না পারে সে লক্ষ্যে আদালতের মাধ্যমে একটি নিষেধাজ্ঞা জারি করেছে। সেমি পাকা ঘর থাকতেও তাকে বসবাস করতে হচ্ছে রান্না ঘরের পাশে পরিত্যক্ত একটি টিনের ছাপড়ার নীচে। খেয়ে না খেয়ে দিন কাটায় তারা। মূলত: জমি রেজিস্ট্রি করে নেওয়ার পর থেকেই দুর্ভোগ নেমে আসে এই বয়স্ক দম্পতির ওপর। তবে বয়স্ক দম্পতীও হেবা দলিলটি বাতিলের জন্য আদালতে একটি মামলা দায়ের করেছে বলে জানান তারা।
ইউপি সদস্য দুলাল মন্ডল বলেন, যে কোনোভাবে জমি জাকিরের নামে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে থানায় সালিশ হয়েছিল কিন্তু জাকির সেই সালিশের সিদ্ধান্ত অগ্রাহ্য করেছে। আমিও সালিশ করে সিদ্ধান্ত দিয়েছি কিন্তু মানে না। খুবই মানবতের জীবন যাপন করছে ওই বৃদ্ধ দম্পতি। শোনা যাচ্ছে, জাকির ওই সম্পত্তি অন্য কোথাও হ্যান্ডওভার করে দিবে। আসলে এর কোন সমাধান নেই তবে জাকির যদি কিছুটা জমি ওর মায়ের নামেও দিতো। তা দিয়ে হয়তো ওদের চলে যেত। তা না হলে এই দম্পতির ভিক্ষা করে খাওয়া লাগবে। ব্যক্তিগতভাবে আমি তাদেরকে সাহায্য করেছি। স্থানীয় চেয়ারম্যান সাহেবকেও বলেছি চেয়ারম্যান সাহেব কিছু টাকা পাঠিয়ে দিয়েছে এবং একটি কার্ডের ব্যবস্থা করে দিবেও বলেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 30, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় আন্ত:ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড বিজয়ী
Next Article নগরীতে প্রান্তিক ও সাধারণ মানুষের নিরাপদ পানির ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?