By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সরকার প্রতিহিংসার রাজনীতিতে মেতে উঠেছে: মনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সরকার প্রতিহিংসার রাজনীতিতে মেতে উঠেছে: মনা
জেলার খবররাজনীতি

সরকার প্রতিহিংসার রাজনীতিতে মেতে উঠেছে: মনা

Last updated: 2022/09/09 at 9:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি
শেখ হাসিনাকে বাংলার জনগন আর ক্ষমতায় দেখতে চায় না উল্লেখ করে খুলনা
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, সবাই ঐকবদ্ধ হলে এই
সরকার বেশীদিন ক্ষমতায় থাকতে পারবেনা। বর্তমান সরকার একটা ফ্যাসিবাদী
সরকার। ফ্যাসিবাদী সরকারের বিদায়ের ক্ষন গণনা শুরু হয়ে গেছে। তিনি বলেন,
চোর ডাকাতের চিকিৎসা বিদেশে হয়। কিন্তু তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হয়না। এ অবৈধ সরকার প্রতিহিংসার
রাজনীতিতে মেতে উঠেছে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী
মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে
খুলনা মহানগর ও জেলা মহিলা দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি
আরো বলেন, অসহনীয় মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন গভীর
সংকটে নিপতিত। নিত্য প্রয়োজনীয় দ্রবাদির মূল্যে চরম দুর্দশায় পিষ্ট হচ্ছে
জনগন। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র বিকল্প গণজাগরণ, গণবিস্ফোরণ ও
গণঅভ্যুত্থান সংগঠিত করা। নারায়নগঞ্জের যুবদল নেতা শাওন, ভোলার নুর এবং
রহিমের হত্যার প্রতিশোধ নিতে চাইলে সকলকে ঐক্যবদ্ধভাবে দুর্বার
গণআন্দোলনের মাধ্যমে রাজপথ দখলে নিতে হবে। পুরুষের পাশাপাশি মহিলাদের
রাজপথের সকল আন্দোলন সংগ্রামের অংশগ্রহন করতে হবে। তিনি বলেন গনতন্ত্র
পুনরুদ্ধারে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চলমান আন্দোলন বেগবান করতে হবে।
মহানগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজার সভাপতিত্বে আলোচনা সভায়
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপির
সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন
বিএনপি নেতা স ম আব্দুর রহমান, একরামুল হক হেলাল, শেখ সাদী, মুর্শিদ
কামাল খান, আনসার আলী, মিজানুর রহমান মিলটন, জেলা মহিলা দলের সভাপতি এড.
তাসলিমা খাতুন ছন্দা, মহানগর সাধারন সম্পাদক এড. কানিজ ফাতেমা আমিন, জেলা
সাধারন সম্পাদক সেতারা সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক
আতাউর রহমান রুনু, মহিলাদল নেত্রী আনজিরা খাতুন, এড. হালিমা আক্তার খানম,
নাসরিন হক শ্রবনী, নিঘাত সীমা, সালমা বেগম, রোকেয়া ফারুক, চমন আরা,
কোহিনুর বেগম, পারুল বেগম, সুজনা জলি, শাহনাজ সরোয়ার, হাসনা হেনা, রুমা
খাতুন, লুৎফুন নাহার লাভলী, সামছুন্নাহার লিপি, ফরিদা বেগম, ময়না বেগম,
মনিরা বেগম, জান্নাতুল ফেদৌস, হেনা আক্তার সুইটি, সাহারা খাতুন, কানিজ
ফাতেমা, সাজেদা, মুন্নি বেগম, খাইরুন নাহার মুক্তি, এড. মুক্তি,
জাহানারা, আবেদা, আফরোজ পলি, সুলতানা, ইসমত আরা কাকন, পরিভিন বেগম, ময়না
বেগম, রাবেয়া আক্তার রাবু, কাকলি খান প্রমূখ। সভা পরিচালনা করেন, শাহানাজ
ইসলাম ও কাওসারী জাহান মঞ্জু। আলোচনা সভার পুর্বে বেলুন উড়িয়ে
প্রতিষ্ঠাবার্ষিকী সুচনা করেন এবং আলোচনা সভার শেষে দুর্যোগপুর্ন
আবহাওয়া উপেক্ষা করে নগরীতে মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে
বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 9, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে সাংবাদিক নেতা আকরামুজ্জামানের  মাতার দাফন সম্পন্ন
Next Article পাইকগাছায় উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক বাছাই সম্পন্ন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনামহানগর

৭ দিনের আল্টিমেটাম: খুলনায় থাই অ্যালুমিনিয়াম, হার্ডওয়ার, মার্কারি গ্লাস সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?