By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাংবিধানিক স্বীকৃতি চান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সাংবিধানিক স্বীকৃতি চান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ
জাতীয়তাজা খবর

সাংবিধানিক স্বীকৃতি চান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ

Last updated: 2023/12/02 at 4:51 PM
করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সাংবিধানিক স্বীকৃতিসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের অধিকারের ইস্যুগুলো অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী সংগঠনসমূহের ঐক্য পরিষদ (ইউসিজিএম)। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে আদিবাসীদের অধিকার রক্ষায় ১১টি দাবি উপস্থাপন করা হয়।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক কলামিস্ট ও আদিবাসী নেতা সঞ্জীব দ্রং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী সংগঠনসমূহের ঐক্য পরিষদের (ইউসিজিএম) সভাপতি মি. অজয় এ মৃ ও মহাসচিব লেখক ও গবেষক অরন্য ই চিরান, টাঙ্গাইল মধুপুরের জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মি ইউজিন নকরেক, বাংলাদেশ আদিবাসী ল’ইয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীনেশ দারু, আচিক মিচিক সোসাইটির সাধারণ সম্পাদক মিসেস সুলেখা ম্রং, বাংলাদেশ কোচ জাতীয় সংগঠক সন্যাসী রমেশ কুমার কোচ প্রমুখ।

লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব লেখক ও গবেষক অরন্য ই চিরান বলেন, সারা বিশ্বে ৭০টি দেশে প্রায় ৩০ কোটি আদিবাসী রয়েছে। বাংলাদেশেও কমপক্ষে ৫০টির বেশি সম্প্রদায়ের ৫০ লক্ষাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ বসবাস করে, যাদের শতকরা ৭৫ ভাগ মানুষ সমতল এলাকার বাসিন্দা এবং বাকি ২৫ ভাগ জনগোষ্ঠী তিনটি পার্বত্য জেলার অধিবাসী। সমতল এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের কতিপয় জেলা ছাড়া প্রায় সব জেলাতেই ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে আসছে। তবে বৃহত্তর ময়মনসিংহ জেলা, উত্তর বঙ্গের বরেন্দ্র অঞ্চল, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার প্রভৃতি জেলাতে বেশি সংখ্যক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের বাস দেখা যায়। এ দেশে আমরা যারা নিজেদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসাবে দাবি করি, আমাদের নিজস্ব ভাষা আছে, পোশাক আছে, সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, নিজস্ব বাদ্য যন্ত্র আছে, সতন্ত্র কিছু খাবার-দাবার আছে যার ওপর আমরা নির্ভরশীল; যা অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে থাকলেও আলাদা বৈশিষ্ট্য বহন করে।

তিনি বলেন, বর্তমান সরকার এ দেশের আদিবাসীদের জন্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আইন ২০১০ প্রনয়ণ করে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে বাংলাদেশ সংবিধানের ২৩ (ক) ধারায় সংযোজন করেছে, যা আদিবাসীদের জন্য একটি যুগান্তকারী ঘটনা ছিল। উক্ত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ দেশের সর্বস্তরের মানুষের প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে; কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, তাতে আদিবাসী জনগোষ্ঠীকে ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। যার মাধ্যমে তাদের অধিকার ও অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। তাই আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও অস্তিত্ব রক্ষার নিমিত্তে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আদিবাসী অধিকার বিষয়ক ইস্যুসমূহ অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছি।

করেস্পন্ডেন্ট December 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগরে মোবাইল কোর্টের অভিযান
Next Article সাতক্ষীরায় ১৫ টি বাস-ট্রাক ও ৬টি মুদি দোকানে জরিমানা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

প্রচন্ড শীতে সাতক্ষীরায় খেজুরের রস, গুড় সংগ্রহে ব্যস্ত গাছিরা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
যশোর

যশোর-৪: বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও অবৈধ

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
জাতীয়

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
জাতীয়

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
জাতীয়

খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে হুজাইফার, পাঠানো হচ্ছে ঢাকায়

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?