By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতক্ষীরা মেডিক্যাল হাসপাতাল: অক্সিজেন সংকটে মৃত্যুর ঘটনায় বিভাগীয় তদন্ত টিম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সাতক্ষীরা মেডিক্যাল হাসপাতাল: অক্সিজেন সংকটে মৃত্যুর ঘটনায় বিভাগীয় তদন্ত টিম
জাতীয়

সাতক্ষীরা মেডিক্যাল হাসপাতাল: অক্সিজেন সংকটে মৃত্যুর ঘটনায় বিভাগীয় তদন্ত টিম

Last updated: 2021/07/05 at 3:15 AM
করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

‘অক্সিজেন সংকটে’ কয়েকজন রোগীর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক কর্তৃক গঠিত তদন্ত কমিটির সদস্যরা সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন।রোববার (৪ জুলাই) তদন্ত কমিটির প্রধান বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (স্বাস্থ্য) রফিকুল ইসলাম গাজী ও সদস্য মোংলা পোর্টের স্বাস্থ্য কর্মকর্তা শেখ মোশারফ হোসেন হাসপাতালের অক্সিজেনের সংকটের বিষয়ে খোঁজ খবর নেন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।এদিকে, গত বৃহস্পতিবারের ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি আরও সাত দিনের সময় চেয়ে আবেদন করেছেন।তদন্ত টিমের প্রধান সাতক্ষীরা হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ  জানান, সেন্ট্রাল অক্সিজেনের ফ্লো কমে যাওয়ায় কয়েকজন রোগীর মৃত্যুর অভিযোগের বিষয়টি তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু শুক্রবার ও শনিবার থাকায় এবং নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলাসহ আনুসঙ্গিক কারণে এত স্বল্প সময়ে তদন্ত কার্যক্রম শেষ করা সম্ভব নয়। যে কারণে আরও সাতদিন সময় চাওয়া হয়েছে।গত ০১ জুলাই সন্ধ্যায় সাতক্ষীরা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় ঘটায় অন্তত সাতজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। যদিও কর্তৃপক্ষ চার জনের মৃত্যুর কথা স্বীকার করেছেন।এ ঘটনায় সাতক্ষীরা হাসপাতালের পক্ষ থেকে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহম্মেদকে প্রধান ও সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মারুফ আহমেদ ও সাতক্ষীরা মেডিক্যালের ডা. সাইফুল্লাহকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়।এছাড়া এ ঘটনায় একই দিনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা পৃথক আরেকটি কমিটি গঠন করেন। ওই কমিটিকেও সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।এ বিষয়ে তদন্ত টিমের প্রধান বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম গাজী জানান, তারা তদন্তের প্রথম কার্যদিবস শুরু করেছেন। সাতক্ষীরা মেডিক্যালের তত্ত্বাবধায়ক, অধ্যক্ষ, ওই দিনের দায়িত্বরত ২২ জন কর্মকর্তা-কর্মচারীর লিখিত বক্তব্য নেওয়া হয়েছে।এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেলের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার গঠিত তদন্ত কমিটি ০৪ জুলাই তদন্তে এসেছে। তাদের তদন্ত কাজে সার্বিক সহায়তা করা হচ্ছে। এছাড়া সাতক্ষীরা মেডিক্যালের নিজস্ব তদন্ত কমিটি সাত দিনের সময় চেয়েছে। তাদেরও সময় বর্ধিত করা হবে।

করেস্পন্ডেন্ট July 5, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোংলা বন্দরে ৯৭০ জাহাজ আগমনের রেকর্ড, মুনাফা ১৩০ কোটি টাকা
Next Article পরীমণির প্রতি ‘শ্রদ্ধা ও ভালোবাসা’ তসলিমার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও অসাধারণ রাজনৈতিক নেত্রী– মঞ্জু

By করেস্পন্ডেন্ট 2 hours ago
সাতক্ষীরা

জীবনের নিরাপত্তার খোঁজে বন ছেড়ে নতুন পথে পাড়ি জমাচ্ছে বনজীবিরা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়

তৃতীয় দিনে তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি ইসির

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

তৃতীয় দিনে তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি ইসির

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়

মিয়ানমারে পুঁতে রাখা মাইনে পা বিচ্ছিন্ন বাংলাদেশি যুবকের

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়

শাপলা চত্বরে গণহত্যা : প্রতিবেদন দাখিলে তিন সপ্তাহ সময় পেল প্রসিকিউশন

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?