By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সীমান্তে লকডাউন ফলপ্রসূ হতে হবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > সীমান্তে লকডাউন ফলপ্রসূ হতে হবে
সম্পাদকীয়

সীমান্তে লকডাউন ফলপ্রসূ হতে হবে

Last updated: 2021/06/01 at 11:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

করোনার ভারতীয় ধরন ও ব্লাক ফাঙ্গাস ছড়ানো রোধ করার লক্ষ্যে সীমান্তবর্তী দেশের আট জেলায় লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন জরুরি। দেখতে পাচ্ছি, করোনা ভাইরাসের সংক্রমণ হঠাৎ ব্যাপক হারে বেড়েছে। সীমান্তে জনচলাচল ও পণ্য পরিবহনে মানা হচ্ছে না গাইডলাইন। করোনা মোকাবিলায় সার্বিক সমন্বয়ের বড়ই অভাবের কথা গণমাধ্যমে উঠে আসছে। ভারত থেকে বৈধ পথে যারা আসছেন, তাদের অনেকে করোনার নেগেটিভ সনদ আনছেন না। আবার অনেকে ডুপ্লিকেট নেগেটিভ সনদ নিয়ে দেশে প্রবেশ করেছেন। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ভারত থেকে অবৈধভাবে দেশে আসছেন। এছাড়া ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে ড্রাইভার ও সহকারীরা বিপজ্জনক ভারতীয় ধরনের করোনা ভাইরাস বহন করে আনছেন। তারাও স্বাস্থ্যবিধি মানছেন না। এমন খবর আমাদের উদ্বেগ বাড়ায়। এমন অবস্থায় ভারতীয় ধরন ও ব্লাক ফাঙ্গাস ছড়িয়ে পড়ার বিষয়টি স্বাভাবিক। বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ভারতের সঙ্গে সীমান্তঘেঁষা জেলার সংখ্যা ৩০টি। বাংলাদেশের সীমান্তঘেঁষা ৩০ জেলার মধ্যে একমাত্র চাঁপাইনবাবগঞ্জে লকডাউন ঘোষণা করার পর এখন পর্যায়ক্রমে অপর ২৯ জেলায় লকডাউন ঘোষণা করার চিন্তাভাবনা করছে সরকার। দেশের সীমান্তবর্তী আট জেলাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। শনিবার কমিটির বৈঠকে নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলাও ‘লকডাউন’ করার সুপারিশ করা হয়েছে। উত্তর-পশ্চিমের ভারতীয় সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ এখন করোনার হটস্পট। এ জেলায় করোনার ভারতীয় ধরন শনাক্তের পর চলছে সাত দিনের বিশেষ লকডাউন। বিশ্লেষকরা মনে করছেন, ভারতীয় ভ্যারিয়েন্টের সঙ্গে ব্লাক ফাঙ্গাসও দেশে সংক্রমিত হতে পারে। এতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ অবস্থা সারাদেশে ছড়িয়ে পড়ার আগে ভারতীয় করোনা ভ্যারিয়েন্ট এবং ব্লাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাসে মৃত্যুর বিভীষিকা থেকে মুক্ত থাকতে চাইলে সীমান্তে কঠোর পদক্ষেপ নেয়া ছাড়া বিকল্প নেই। করোনা ভাইরাস ও ব্লাক ফাঙ্গাস মহামারির তাÐব মোকাবিলা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মহামারি মোকাবিলায় সীমান্ত সুরক্ষিত রাখা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশের অর্থনীতির চেয়ে কোটি মানুষের জীবনের নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শনের সুযোগ নেই। গাফিলতির কারণে দেশে করোনা ভাইরাস যেন ভারতের মতো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি না করে তা এখনই নিশ্চিত করতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 1, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেফতারে ক্ষুব্ধ খুলনার গণমাধ্যমকর্মীরা
Next Article সমালোচনার আগে বিশ্ব গণমাধ্যমে দেশের উন্নয়নচিত্রের দিকে তাকান : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 49 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

উপসম্পাদকীয়সম্পাদকীয়

কেমন ছিল এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 month ago
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 months ago
সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?