By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সোনার দাম ছাড়াবে দুই লাখ!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > সোনার দাম ছাড়াবে দুই লাখ!
আন্তর্জাতিকজেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

সোনার দাম ছাড়াবে দুই লাখ!

Last updated: 2023/01/23 at 2:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে মন্দা চলছে। অর্থনৈতিক মন্দা চলছে মার্কিন যুক্তরাষ্ট্রেও। এমন অবস্থায় সোনায় বিনিয়োগ চাহিদা বাড়ছে। এমন চলতে থাকলে বিশ্ববাজারে চলতি বছরে আউন্স প্রতি (২৮.৩৫ গ্রাম) সোনার দাম দুই হাজার মার্কিন ডলার (দুই লাখ টাকারও বেশি) ছাড়াতে পারে বলে ধারণা করছেন রোজেনবার্গ রিসার্চের প্রধান অর্থনীতিবিদ ড্যাভিড রোজেনবার্গ। কিটকো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। তার মতে, চলতি বছর সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছবে। এরই মধ্যে বিশ্বের অন্যতম মূল্যবান ধাতুটির আউন্সপ্রতি মূল্য ১৯০০ ডলার ছাড়িয়েছে। গত বছরের নভেম্বরের শুরুর তুলনায় এখন পর্যন্ত সোনার দাম ১৮ শতাংশ বেড়েছে। অর্থনীতিবিদ ড্যাভিড রোজেনবার্গ বলেন, ‘এ বছরের অর্থনৈতিক অবস্থা নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন বিনিয়োগকারীরা পরিস্থিতি কতটা খারাপ হবে এবং নিজেদের সম্পদ কিভাবে রক্ষা করবেন সেটি নিয়ে চিন্তা করছেন। তারা সোনাকেই সবচেয়ে নিরাপদ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘ডলারের দাম বাড়ায় তারা বন্ডে বিনিয়োগ করেছেন, কিন্তু ডলারের দাম এখন নিম্নমুখী। আমি দেখতে পাচ্ছি একটি মন্দা একেবারেই নিকটে। এই মন্দা ছয় প্রান্তিক থাকতে পারে। যা হবে ১৮৮০ সালের পর থেকে সবচেয়ে দীর্ঘ মন্দা। রোজেনবার্গ বলেন, ‘যুক্তরাষ্ট্রের অর্থনীতি মন্দার দিকে যাচ্ছে, এ অবস্থায় ফেডারেল রিজার্ভ সুদের হার আর সহজে বাড়াবে না, ফলে গত বছর আমরা দেখেছি ডলারের সাফল্য এবার দেখতে পাব সোনার সর্বোচ্চ দাম। ২০২৩ সাল হবে সোনার রেকর্ড দামের বছর। ২০২৩ সালে বিশ্ববাজারে সোনার দাম প্রতি আউন্স চার হাজার ডলারে উঠতে পারে বলে এর আগে মন্তব্য করেন সুইস এশিয়া ক্যাপিটালের এমডি ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা জুয়েরগ কিয়েনার। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক অফ আমেরিকার বিশ্লেষকরা বলেছেন যে- ডলার দুর্বল হওয়ায় সোনার ওপর চাপ বাড়বে এবং আগামী মাসগুলোতে এটি আউন্সপ্রতি মূল্য দুই হাজার ডলার ছাড়িয়ে যাবে। উইজডমট্রি বিশ্লেষক নীতেশ শাহ জানান, বছরের শেষ নাগাদ সোনার দাম সহজেই আউন্সপ্রতি ২১০০ ডলার ছাড়াবে।

 

সিনিয়র করেস্পন্ডেন্ট January 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চীন সীমান্তে প্রলয় ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে ভারত
Next Article যুক্তরাষ্ট্রে চীনা নববর্ষের অনুষ্ঠানে গোলাগুলিতে নিহত ১০
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 46 minutes ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 46 minutes ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?