By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সৌদির বিশ্বকাপ সর্বকালের সেরা হবে, বলছেন রোনালদো
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > সৌদির বিশ্বকাপ সর্বকালের সেরা হবে, বলছেন রোনালদো
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

সৌদির বিশ্বকাপ সর্বকালের সেরা হবে, বলছেন রোনালদো

Last updated: 2024/12/12 at 4:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ২০২৬ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে উত্তর আমেরিকার তিন দেশ কানাডা, মেক্সিকো উ যুক্তরাষ্ট্রে। এর পরে পরিবর্তী দুই বিশ্বকাপ অর্থাৎ ২০৩০ এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আসর কোথায় বসবে সেটিও গতকাল জানিয়ে দিয়েছে বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থাটি। ২০৩০ সালে আয়োজক দেশ ছয়টি, স্পেন, পর্তুগাল ও মরক্কো এবং সেই সাথে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতেও ম্যাচ আয়োজিত হবে। আর ২০৩৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব।
গতকাল ফিফা কংগ্রেসে ২০৩০ বিশ্বকাপে মূল আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল ও মরক্কোর নাম ঘোষণা করা হয়েছে, আর বিশ্বকাপের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে একসাথে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আয়োজন করবে। এটি হবে ঐতিহাসিক, কারণ ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে।
এদিকে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া ২০৩৪ বিশ্বকাপ সর্বকালের সেরা হবে বলে মন্তব্য করেছেন ক্রিসগচিয়ানো রোনালদো। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় রোনালদো খেলছেন সৌদি ক্লাব আল নাসেরের হয়ে। আল নাসেরে যোগ দেয়ার পর থেকেই সৌদি ফুটবলের প্রশংসা করছেন তিনি।
সৌদি ২০৩৪ বিশ্বকাপের আয়োজক স্বত্ব পাওয়ার পর রোনালদো বলেন, ‘২০৩৪ বিশ্বকাপ হবে সর্বকালের সেরা। এটা অসাধারণ। এখানকার অবকাঠামো, স্টেডিয়াম, ভক্তদের জন্য পরিবেশ এবং সবকিছু মিলিয়ে আমি যা দেখিছি, আমি আশ্বস্ত যে, সৌদির বিশ্বকাপ হবে বিশ্বকাপ ইতিহাসের সেরা।’
সৌদির ফুটবল দ্রুত এগোচ্ছে জানিয়ে রোনালদো বলেন, ‘সৌদির ফুটবল গত বছর খুব দ্রুত এগিয়েছে। পার্থক্য যদি দেখেন, এটা অসাধারণ। এই লিগে বিশ্বের সেরা সাত-আট ক্লাবের কয়েকটি আছে, যাদের হারানো কঠিন। খেলোয়াড়দেরও দ্রুত উন্নতি হয়েছে।’
সৌদির মানুষের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘অসাধারণ দেশ। সৌদির মানুষ খুব ভালো। প্রতি বছর তারা ফুটবল, বক্সিংসহ বড় বড় ইভেন্ট আয়োজন করে। আমার মনে হয়, এখানকার ফুটবলের সম্ভাবনা খুবই উজ্জ্বল। আমি এর অংশ হতে পেরে খুশি।’

সিনিয়র করেস্পন্ডেন্ট December 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তারেক রহমান দেশে ফিরবেন কবে, জানালেন ফখরুল
Next Article গাজীপুরে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 31 minutes ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 35 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 36 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?