By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার

Last updated: 2025/01/31 at 2:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম স্বাভাবিক রয়েছে। তবে ভোজ্য তেলের দাম বাড়ানোর এক মাসের বেশি সময় হলেও এখনো স্বাভাবিক হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ক্রেতাদের।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর মালিবাগ, শান্তিবাগ কাঁচাবাজার ও খিলগাঁও বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ভোজ্যতেলের দাম বাড়ানোর দেড় মাসের বেশি সময় পরও বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট কাটেনি। বরং নতুন করে বাজারে খোলা সয়াবিন তেলেরও সংকট দেখা দিয়েছে। এতে বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। সরকারি নজরদারির অভাবে এমনটি হচ্ছে বলে অভিযোগ করছেন বিক্রেতারা।
বাজারে বোতলজাত পাঁচ লিটারের তেলের সরবরাহ কিছুটা থাকলেও এক ও দুই লিটারের বোতল পাওয়া যাচ্ছে না। হাতে গোনা দু-একটি দোকানে দুই লিটারের বোতল পাওয়া গেলেও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখা হচ্ছে। বিক্রেতাদের অভিযোগ তেলের কোম্পানিগুলোকে অর্ডার দিলেও তেল পাচ্ছেন না তারা। তাদের ঘোরানো হচ্ছে। তেলের দাম বাড়ানোর পর থেকেই বোতল জাতের এমন কৃত্রিম সংকট চলছে বলে জানান তারা। আজকে বাজারে টমেটো ৩০ থেকে ৪০ টাকা, কাঁচা টমেটো ৩০ টাকা, দেশী গাজর ৬০ টাকা, শিম ৩০-৪০ টাকা, লম্বা বেগুন ৪০ টাকা, সাদা গোল বেগুন ৫০ টাকা, শসা ৫০-৬০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, মুলা ৩০ টাকা, শালগম ৩০ টাকা, ঢেঁড়শ ৮০ টাকা, পটোল ৭০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ধনেপাতা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আর মানভেদে প্রতিটি লাউ ৫০ থেকে ৬০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা, ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৩০ টাকা, প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা দরে। বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়, হাঁসের ডিম ২৪০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
বয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৭০ টাকা কেজি, দেশী মুরগি কেজি বিক্রি হচ্ছে ৫৮০ টাকা।
গরুর মাংস কেজি ৭৫০ টাকা, খাসির মাংস কেজি ১২০০ টাকা, প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে সাড়ে ৮৫০ থেকে এক হাজার টাকা, কবুতরের বাচ্চা বিক্রি হচ্ছে ৬০০ টাকা হালি।
মালিবাগের বাসিন্দা মো. ওয়াসিম ঢাকা মেইলকে বলেন, শীতকালে বাজারে সবজি পর্যাপ্ত থাকায় দাম স্বাভাবিক রয়েছে। কিন্তু অন্যান্য জিনিস তো নাগাদের বাইরে চলে গেছে। মাছ মাংস তেল সবকিছু বাড়তি দামে কিনতে হচ্ছে। আবার একাধিক পণ্যে ভ্যাট বাড়িয়েছে সরকার। কিন্তু সরকার ৫ টাকা বাড়ালে ব্যবসায়ীরা ১০ টাকা বাড়িয়ে দেয়। মানুষের খরচ সব দিকে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আয় বাড়েনি। আয় আর ব্যয়ের তফাত অনেক। বর্তমান সময়ের আয় দিয়ে জীবন যাপন করা কঠিন হয়ে পড়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 31, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রংপুরে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২০
Next Article বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি প্রত্যাখান করে বাতিলের আল্টিমেটাম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 59 minutes ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 1 hour ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল সরকার

By Nayon Islam 1 hour ago
অর্থনীতিজাতীয়

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

By Nayon Islam 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?