By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: স্বাস্থ্য খাতের অব্যবস্থা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > স্বাস্থ্য খাতের অব্যবস্থা
সম্পাদকীয়

স্বাস্থ্য খাতের অব্যবস্থা

Last updated: 2020/07/18 at 11:57 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 6 years ago
Share
SHARE

চীনের উহান থেকে উদ্ভূত কোভিড-১৯ বা করোনাভাইরাস হন্তারক মহামারী রূপে প্রায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণেই সম্ভবত বাংলাদেশের স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থা, অনিয়ম ও দুর্নীতির চিত্র উদ্ঘাটিত হতে শুরু করেছে। একের পর এক বেরিয়ে আসছে নানাবিধ অপকর্ম ও অপতৎপরতার কাহিনী। এর সর্বশেষ জ্বলন্ত উদাহরণ রাজধানীর রিজেন্ট হাসপাতাল, যার আবার দুটি শাখা রয়েছে। জানা যায়, জেকেজিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক প্রতারণা ও জালিয়াতির খবর। এর বাইরেও রয়েছে আরও নানা দুর্নীতি-অনিয়মের খবরাখবর, যা ছড়িয়ে রয়েছে দেশব্যাপী এবং প্রধানত কোভিড-১৯কে ঘিরেই। স্বস্তির কথা এই যে, এসব প্রতারকের কয়েকজন যেমন রিজেন্টের চেয়ারম্যান সাহেদ, এমডি পারভেজ, জেকেজির চেয়ারম্যান ডাঃ সাবরিনা, ম্যানেজিং ডিরেক্টর আরিফসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছে ও হবে। প্রশ্ন হলো, কোভিড-১৯কে ঘিরে এই যে রাতারাতি একটি প্রতারক গোষ্ঠী গড়ে উঠতে পারল, সেটি কোন মহলের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতার বলে? এর দায় সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয় এড়িয়ে যেতে পারে না কিছুতেই। সে ক্ষেত্রে ধৃতদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে নিশ্চয়ই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য অধিদফতর এবং ঔষধ প্রশাসন অধিদফতরের টানাপোড়েনও লক্ষণীয় বৈকি, সেটিও প্রকাশ্যে বেরিয়ে এসেছে কোভিড-১৯ কে ঘিরেই। এখন দেখা যাচ্ছে দেশে গড়ে ওঠা বিশালাকার ও ব্যয়বহুল বেসরকারী হাসপাতালগুলো একেবারেই নিয়ন্ত্রণহীন ও লাগামছাড়া। এমনকি আইসিডিডিআরবির মতো আন্তর্জাতিকমানের হাসপাতাল এবং স্বনামখ্যাত বারডেম হাসপাতাল পর্যন্ত বছরের পর বছর ধরে চলছে লাইসেন্সবিহীন, ভাবা যায়! সরকারী হাসপাতালগুলোও যে ভাল চলছে না তার উদাহরণ করোনার জন্য প্রথম ব্যবহৃত কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, মুগদা হাসপাতাল ইত্যাদি। যেখানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়, সেখানে কেবল এটুকুই কি যথেষ্ট? এর পাশাপাশি রয়েছে ঔষধ প্রশাসন অধিদফতরের বিপুল অর্থ ব্যয়ে মাত্রাতিরিক্ত দামে নিম্নমানের মাস্ক, পিপিই, গøাভস, স্যানিটাইজার এবং ওষুধপত্র কেনার বিস্তর অভিযোগ- যেসব বেরিয়ে এসেছে সরেজমিন তদন্তের মাধ্যমে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, ঔষধ প্রশাসন অধিদফতরের এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শুধু অসততা, নীতি-নৈতিকতা বহির্ভূত অভিযোগই নয়, দক্ষতা ও যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে সর্বজনমহলে। এহেন অব্যবস্থা, অনিয়ম, ঘুষ-দুর্নীতি এমনকি প্রায় অরাজকতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণসহ শাস্তিমূলক ব্যবস্থা না নিলে স্বাস্থ্য খাতে তা চলতেই থাকবে আগামীতেও। প্রয়োজনে পুরনো আইন সংস্কার করতে হবে।

 

সিনিয়র করেস্পন্ডেন্ট July 18, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন জাহিদুল ইসলাম সভাপতি, পাপ্পু সাধারণ সম্পাদক ও সাগর সরকার কোষাধ্যক্ষ
Next Article মশিয়ালী গ্রামের গোলাগুলির ঘটনা নিহতের সংখ্যা বেড়ে ৪
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 45 minutes ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 49 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 50 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 weeks ago
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

হাসপাতালে অপমৃত্যু দায়িত্বে অবহেলাকারীদের কঠোর শাস্তি কাম্য

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

অমর একুশে অন্তহীন প্রেরণার উৎস

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?