By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: হতাশা গোপন করলেন না মেসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > হতাশা গোপন করলেন না মেসি
খেলাধূলা

হতাশা গোপন করলেন না মেসি

Last updated: 2020/07/18 at 10:58 AM
করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

এভাবে স্প্যানিশ লা লিগার শিরোপা হাতছাড়া হওয়াটা মানতে পারছেন না বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। মানতে না পারারই কথা। গত এক যুগের মতো এবারও অনেকটা একাই টানছিলেন দলকে। মেসির দুর্দান্ত ফর্মের ওভার ভর করেই লিগে বেশিরভাগ সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকল কাতালান ক্লাবটি। কিন্তু কদিনের মধ্যে তাদের টপকে গিয়ে শিরোপা জিতে নিল চিরপ্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদ।

করোনাভাইরাসের কারণে ফুটবল বন্ধ হওয়ার সময় রিয়ালের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে ছিল বার্সা। কাতালান ক্লাবটি যেভাবে এগুচ্ছিল তাতে ক’জনই বা মনে করেছিলেন তাদের টপকে যাবে রিয়াল। কিন্তু করোনাকালে ফুটবল শুরু হতেই সব উলট-পালট। একদিকে একের পর এক ম্যাচে পয়েন্ট হারাতে থাকল বার্সা অন্য দিকে জয়ের ধারাবাহিকতা ধরে এগিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে শুধু শিরোপাই খোয়ায়নি, এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের চেয়ে লিগ পয়েন্ট টেবিলে ৭ পয়েন্টে পিছিয়ে পড়েছে মেসিদের দল। বৃহস্পতিবার রাতে ওসাসুনার বিপক্ষেও হেরেছে বার্সেলোনা।

দলের এমন পারফরম্যান্সে সমর্থকদের মতো মেসি নিজেও হতাশ। ক্ষুব্ধ মেসি হতাশা গোপন করেননি, মৌসুমটা এভাবে শেষ হোক আমরা চাইনি, কিন্তু এটা দেখিয়ে দিল এ মৌসুম কেমন গেছে। আমরা বারবার ভুল করেছি, খুবই দুর্বল ছিলাম, কোনো একাগ্রতা ছিল না। অনেক পয়েন্ট হারিয়েছি। এই ম্যাচটা পুরো মৌসুমের সারাংশ।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগই এবারের মৌসুমে বার্সেলোনার শেষ ভরসা। মেসি মনে করছেন, এভাবে খেলতে থাকলে সেখানেও সাফল্য পাওয়া সম্ভব হবে না বার্সার, ‘যদি চ্যাম্পিয়নস লিগ জিততে চাই, আমাদের অনেক বদলাতে হবে। এভাবে খেললে নাপোলির কাছে হারব। সামনে একটা বিরতি আছে, আশা করি এটা আমাদের চিন্তা ভাবনা পরিষ্কার করতে সাহায্য করবে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুব বাজে সময় গেল আমাদের। আমার মনে হয় চ্যাম্পিয়নস লিগে চারটি ম্যাচ আছে, সেগুলোতে সঠিক ফল পেলে আমরা পুরো মৌসুমের গল্পটাই পাল্টে ফেলতে পারি।

করেস্পন্ডেন্ট July 18, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রাজনীতিতে ‘আসছেন’ বিদিশা
Next Article আবারও বাবা হচ্ছেন ডি ভিলিয়ার্স
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনা

ডুমুরিয়ার সাত হাত লম্বা কচু দেশ পেরিয়ে যাচ্ছে কোরিয়ায়

By জন্মভূমি ডেস্ক 13 minutes ago
খুলনা

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার পুনঃতদন্ত দাবি কেইউজের

By জন্মভূমি ডেস্ক 21 minutes ago
চুয়াডাঙ্গা

জীবননগরে সেনা হেফাজতে মৃত্যুবরণ করা বিএনপি নেতার দাফন সম্পন্ন

By জন্মভূমি ডেস্ক 29 minutes ago

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

By জন্মভূমি ডেস্ক 2 days ago
খেলাধূলা

বিগ ব্যাশ লিগ : সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ

By জন্মভূমি ডেস্ক 5 days ago
খেলাধূলা

তামিমকে ‘ভারতের দালাল’ বলে তোপের মুখে বিসিবি পরিচালক, প্রতিবাদ তাইজুলদের

By জন্মভূমি ডেস্ক 6 days ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?