By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৬০ লাখের কন্ট্রাক্ট পৌঁণে ৮ লাখ টাকায় বিক্রি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ৬০ লাখের কন্ট্রাক্ট পৌঁণে ৮ লাখ টাকায় বিক্রি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৬০ লাখের কন্ট্রাক্ট পৌঁণে ৮ লাখ টাকায় বিক্রি

Last updated: 2024/02/20 at 2:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

 মেয়াদের ৬ মাস পরও কাজের গতি ৬০ শতাংশ

বেড়িবাঁধ মেরামতের কাজ অসমাপ্ত

জন্মভূমি রিপোর্ট : কয়রা উপজেলায় ৬০০ মিটার বেড়িবাঁধের তিনটি স্পটের প্যাকেজ মেরামত কাজ অসমাপ্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। ফলে ভাঙনের শঙ্কার পাশাপাশি জনদুর্ভোগ বাড়ছে। ৬০ লাখ টাকার কাজটি মাত্র ৭ লাখ ৭০ হাজার টাকায় স্থানীয় এক শ্রমিক সরদারের কাছে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রায় ছয় মাস আগে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাত্র ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়। এ অবস্থায় কাজ বন্ধ আছে। এ ৬০০ মিটার বাঁধের কাজ শেষ হলে প্রায় পাঁচ হাজার লোকের চলাচলের পথ সহজ হবে। কিন্তু কাজ সম্পন্ন না হওয়ায় জনভোগান্তি চরমে পৌছেছে। বাঁধে মাটির কাজ শেষ না হওয়ায় ৪ নম্বর কয়রার ২২০ মিটার সড়ক পাকাকরণ কাজ করতে পারছে না ইউনিয়ন পরিষদ।

Contents
 মেয়াদের ৬ মাস পরও কাজের গতি ৬০ শতাংশবেড়িবাঁধ মেরামতের কাজ অসমাপ্ত

কোথাও বাঁধের অর্ধেক স্থানে মাটি ফেলে রাখা হয়েছে। মঠবাড়ি পুলিশ ক্যাম্পের উত্তর পাশে বাঁধের মাটি ধুয়ে চিকন হয়ে গেছে। ওই স্থান দিয়ে পায়ে হেঁটে চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ৪ নম্বর কয়রা লঞ্চঘাট এলাকায় বাঁধে মাটির কাজ শেষে সেখানে প্রায় ১০০ মিটার ধসে বাঁধ নিচু হয়ে পড়েছে। ধসে যাওয়া স্থানে এখনও মাটির কাজ করা হয়নি।

৪ নম্বর কয়রার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, খরচ কমাতে বাঁধের ঢাল থেকে এসকেভেটর দিয়ে মাটি কেটে বাঁধ উঁচু করেছেন শ্রমিকরা। গ্রামবাসি বাধা দিলেও তা উপেক্ষা করেছেন তারা। যে কারণে দুই মাস না যেতেই নির্মাণকাজের মাটি ধসে পড়েছে। বাঁধের ঢালে বালুর বস্তা দেওয়ার কথা থাকলেও না দিয়েই চলে গেছে তারা।

পাউবো সাতক্ষীরা-২ বিভাগ সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থ বছরে কয়রা উপজেলার ১৩-১৪/২ নম্বর পোল্ডারের ৪ নম্বর কয়রা লঞ্চঘাটের দক্ষিণ পাশে ২২০ মিটার, একই এলাকার স্লুইস গেটের পাশে ২২০ মিটার এবং মঠবাড়ি পুলিশ ক্যাম্পের পাশে ১৬০ মিটার ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত কাজের উদ্যোগ নেওয়া হয়। যশোর জেলার কেশবপুর এলাকার মেসার্স তানিয়া এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ মেরামত কাজের দায়িত্ব দেওয়া হয়। একটি প্যাকেজে তিনটি স্থানে মোট ৬০০ মিটার বাঁধে মাটি ভরাট ও ঢালে বালুর বস্তা প্লেসিং কাজে চুক্তিমূল্য ছিল প্রায় ৬০ লাখ টাকা। চলতি বছরের ৩০ জুন কাজের মেয়াদ শেষ হলে ঠিকাদারের আবেদনে ফের দুই মাস সময় বাড়িয়ে মেয়াদ ছিল গত ৩০ আগস্ট।

কাজটি ঠিকাদারের কাছ থেকে সাব কন্ট্রাক নেওয়া কয়রা উপজেলার দশহালিয়া গ্রামের শরিফুল ইসলাম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি ৭ লাখ ৭০ হাজার টাকা চুক্তিতে ওই কাজের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু কাছাকাছি মাটি না পাওয়ায় চুক্তি মূল্যে তার পক্ষে কাজ শেষ করা সম্ভব হয়নি। বিষয়টি ঠিকাদারকে জানালে তিনি আরও এক লাখ টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু টাকা না দেওয়ায় কাজ শেষ করা যায়নি। এ মুহূর্তে কেশবপুর এলাকার নাছির উদ্দীন নামে এক ব্যক্তি ওই কাজের দায়িত্ব নিয়েছেন।

নাছির উদ্দীন বলেন, কাজটি স্থানীয় একজনকে সাব কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। তিনি সময়মতো কাজ শেষ করতে না পারায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, বাঁধে মাটির কাজ অসমাপ্ত থাকায় সেখানে ইটের সোলিংয়ের কাজ করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে ঠিকাদারকে বলা হলে তিনি মেয়াদ শেষ হয়ে গেছে জানিয়ে কাজ করতে অপারগতা প্রকাশ করেন। পরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাকে জানালে তিনি সব ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু বছর শেষ হলেও অসমাপ্ত কাজ সম্পন্ন করা হয়নি।

ঠিকাদারি প্রতিষ্ঠান তানিয়া এন্টারপ্রাইজের মালিক আব্দুল মতিন বলেন, কাজের ব্যাপারে সব কিছুই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানেন। এর বেশি কিছু বলার নেই।

পাউবো সাতক্ষীরা-২ বিভাগের উপসহকারী প্রকৌশলী সুমন আলী বলেন, কাজটি সাব কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল কিনা জানা নেই। তবে কাজের মূল ঠিকাদারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তিনি অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে চেয়েছেন।

পাউবো সাতক্ষীরা-২ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসিকুর রহমান বলেন, এ বিষয়ে জানা ছিল না। বিষয়টি খোঁজ নিয়ে দেখে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাট উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
Next Article মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মসূচি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?