By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৭ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ৭ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৭ ডিগ্রিতে নামল তাপমাত্রা, স্থবির জনজীবন

Last updated: 2024/01/03 at 1:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ৭ ডিগ্রিতে নেমে এসেছে। কনকনে শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ।

বুধবার (৩ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ের তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, তেঁতুলিয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ৯টায় ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

হিমালয়ের কাছাকাছি হওয়ায় প্রতি বছর পঞ্চগড়ে শীতের তীব্রতা বেশি অনুভব হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। কয়েকদিন আগে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। এরপর তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে ওঠানামা করে। কিন্তু গত তিন দিন ধরে হঠাৎ তাপমাত্রা কমতে থাকে জেলাজুড়ে। তিন দিনের ব্যবধানে তাপমাত্রা করে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

গত রোববার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা আজ সকাল ছয়টায় রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি, আবহাওয়াবিদরা যাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলেন।

যদি তাপমাত্রা কমতে কমতে নির্দিষ্ট মাত্রায় পৌঁছায় তখন শৈত্যপ্রবাহ চলছে বলে ধরে নেওয়া হয়। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে এলে তাকে শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা যদি আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয় তবে সেটাকে ধরা হয় মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা এর চেয়ে কমে ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে নামলে হয় মাঝারি শৈত্যপ্রবাহ আর চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস হলে সেটাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটা হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ।

এদিকে কনকনে বাতাসের পাশাপাশি ঘনকুয়াশা পড়ায় বিপাকে পড়েছেন পঞ্চগড়ের মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের অবস্থা বেশি শোচনীয়। পেটের দায়ে উপায় না পেয়ে এমন শীতকে উপেক্ষা করেই কাজে যেতে হচ্ছে তাদের। ব্যস্ততম সড়কগুলোতে জনসাধারণের চলাচল অনেকটাই কমে গেছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া ও কুয়াশায় ঢাকা থাকে পঞ্চগড়। তবে কয়েকদিন দুপুরের দিকে সূর্যের মুখ দেখা গেলেও তিন দিন ধরে অনেক জায়গায় তাও দেখা যায় না। কনকনে ঠাণ্ডায় ক্ষেত-খামারের কাজ আর গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন মানুষ।

শীত নিবারণে পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে নিম্নআয়ের মানুষের। বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে বাড়ির আশপাশে এবং পথঘাটে শীতার্তদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

তীব্র শীতে শিশু এবং বয়স্ক মানুষ নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪
Next Article জাপানে নিহত বেড়ে ৬২, আরও তীব্র ভূমিকম্পের শঙ্কা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 54 minutes ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 56 minutes ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 59 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র

By Tanvir 1 hour ago
জাতীয়

উন্নয়ন অংশীদারদের কাছে ২শ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

By Tanvir 1 hour ago
জাতীয়

দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে : সংসদে চিফ হুইপ

By Tanvir 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?